×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০১৮-০৪-০৮
  • ১২৩৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
বিনোদন ডেস্ক:- ক্যারিয়ারের শুরুটা সিনেমা দিয়ে হলেও বর্তমানে ছোট পর্দার সাথেই ব্যস্ত সময় কাটাচ্ছেন উপস্হাপিকা ও অভিনেত্রী বৃষ্টি ইসলাম। নাটক,বিজ্ঞাপনের পাশাপাশি মিউজিক ভিডিওতে মডেল হয়ে পেয়েছেন দারুণ জনপ্রিয়তা। সম্প্রতি একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন বৃষ্টি। ‘কর্ম’ নামের এই চলচ্চিত্রটিতে তার বিপরীতে অভিনয় করেছেন নিলয় আলমগীর। সাসপেন্স ও থ্রীলার ভিত্তিক এ স্বল্পদৈর্ঘ্যেটি পরিচালনা করেছেন মাহমুদ মাহিন। এই প্রথমবারের মতো জুটি বেঁধেছেন তারা। বিবাহিত সম্পর্কের জীবনে নতুন করে প্রেম আসে কারো কারো মনে। হঠাৎ করেই পরিচয় হওয়া স্বামীর বন্ধুর সঙ্গে সখ্যতা একটা সময় ভালো লাগা পেরিয়ে ভালোবাসায় রূপ নেয়। আর তখনই জীবন সংসারে নেমে কালো ছায়া। কিন্তু এ ছায়া যে আরও ভয়াবহ রূপ নেয় সময়ক্ষণে তাও আবার নতুন প্রেমিকের কারণে। এমনই একটি থ্রীলার গল্পে নির্মিত হয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি। বৃষ্টি বলেন, ‘সাসপেন্স এবং থ্রীলার ভিত্তিক একটা দারুণ সুন্দর গল্প। এখানে আমি প্রথমবারের মত নেগেটিভ চরিত্রে কাজ করেছি। নেগেটিভ চরিত্রে কাজ করার মজাটাই অন্যরকম। বেশ এনজয় করেছি আমার চরিত্রটা এবং খুব মজা করে কাজ করেছি। আশা করছি ভালো কিছু একটা হবে। দর্শকরা এখানে নতুন এক বৃষ্টিকে দেখতে পাবে।’ নির্মতা সূত্রে জানা গেছে, আসছে পহেলা বৈশাখে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি একটি ইউটিউব চ্যানেলে অবমুক্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat