×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০২-১০
  • ৪৬৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম

পররাষ্ট্র প্রতিমন্ত্রী মোঃ শাহরিয়ার আলম আজ বলেছেন, মালয়েশিয়ায় দায়িত্ব পালনকারী প্রাক্তন হাইকমিশনার এম খায়রুজ্জামানকে ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ পদক্ষেপ নিচ্ছে। মালয়েশিয়ার অভিবাসন পুলিশের হাতে তিনি আটক হয়েছিলেন।
আজ গণমাধ্যমের সাথে কথা বলার সময় প্রতিমন্ত্রী বলেন, “এম খায়রুজ্জামান বর্তমানে মালয়েশিয়ার একটি নির্বাসন কেন্দ্রে রয়েছেন। আমি যতদূর জানি, তাকে আবার জিজ্ঞাসাবাদ করার এবং তার বিরুদ্ধে মামলাটি তদন্ত করার সুযোগ রয়েছে। আমি আশা করি যে, আমরা তাকে শীঘ্রই বাংলাদেশে ফিরিয়ে আনব এবং তারপরে আইন মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় যৌথভাবে তার বিরুদ্ধে মামলা পরিচালনা করবে।” 
তিনি বলেন, মালয়েশিয়া সরকার এক চিঠিতে নিশ্চিত করেছে যে, এম খায়রুজ্জামানকে সেখানে অভিবাসন সংক্রান্ত আইন লঙ্ঘনের জন্য গ্রেফতার করা হয়েছে।
তিনি বলেন, "আমি প্রকৃতপক্ষে এ সম্পর্কে বেশী কিছু জানি না (যে আইনটি লঙ্ঘন করা হয়েছে)।  দূতাবাস বিষয়টি জানে। এটি ওভারস্টে করার একটি সমস্যা হতে পারে বা যে প্রক্রিয়ার মাধ্যমে তিনি (এম খায়রুজ্জামান) সেখানে অবস্থান করছিলেন, তার মেয়াদ হয়তো শেষ হয়ে গেছে।” 
আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, এম খায়রুজ্জামানের সত্যিই জাতিসংঘের শরণার্থী কার্ড আছে কি না তা খতিয়ে দেখা হবে।
শাহরিয়ার গণমাধ্যমকে জানান, এম খায়রুজ্জামানের জাতিসংঘের শরণার্থী কার্ড ছিল কি না তা তিনি জানেন না।
এক দশকেরও বেশি সময় ধরে সেখানে শরণার্থী হিসেবে বসবাসরত বাংলাদেশের সাবেক হাইকমিশনারকে গ্রেপ্তার করেছে মালয়েশিয়ার পুলিশ।
খায়রুজ্জামান ১৯৭৫ সালের জেল হত্যা মামলার আসামি ছিলেন এবং পরে খালাস পান।
২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের আমলে তিনি মালয়েশিয়ায় হাইকমিশনার নিযুক্ত হন।
২০০৯ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে ঢাকায় তলব করা হয়। খায়রুজ্জামান সেখানে থাকার জন্য জাতিসংঘের শরণার্থী কার্ড পেয়েছিলেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat