×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০২-১৫
  • ৮০৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের অন্যতম সদস্য আমির হোসেন আমু এমপি বলেছেন- মাদক থেকে যুবসমাজ রক্ষা করতে সবাইকে কাজ করতে হবে।
আজ বেলা সাড়ে ১১ টায় জেলার একটি কনভেনশন সেন্টারে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে ঝালকাঠি সেতু যুব সমিতির কম্বল বিতরণ অনুষ্ঠানের উদ্বোধনকালে তিনি এ কথা বলেন। 
১৪ দলের সমন্বয়ক ও মুখপাত্র প্রধান অতিথির বক্তব্যে বলেন, মাদকের ব্যবহার বৃদ্ধিতে যুবসমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের আগ্রাসনের হাত থেকে যুব সমাজকে রক্ষা করতে হবে। তিনি বলেন- মাদক থেকে যুবসমাজ রক্ষা করতে সবাইকে কাজ করতে হবে। এ ব্যাপারে পুলিশ প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান তিনি। 
সেতু যুব সমিতির সভাপতি জয়ন্ত কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগ সভাপতি সরদার মো. শাহ আলম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খান সাইফুল্লাহ পনির, পৌর মেয়র মো. লিয়াকত আলী তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মঈন তালুকদার ও চেম্বার অব কমার্সের সভাপতি মনিরুল ইসলাম তালুকদার উপস্থিত ছিলেন। 
ঝালকাঠিতে সেতু যুব সমিতির উদ্যোগে সংগঠনের নিজস্ব তহবিল থেকে তিন শতাধিক গরীব ও দুঃস্থ শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat