×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০২-১৬
  • ৯০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

টোংগার কাছে ভয়াবহ অগ্ন্যুৎপাতের কারণে সমুদ্র তলদেশের ৮০ কিলোমিটারের মতো তার ছিঁড়ে গেছে। এর ফলে প্রশান্তমহাসাগরীয় এ দেশটির সাথে ডিজিটাল যোগাযোগ পুনরায় স্থাপন কাজ জটিল হয়ে পড়েছে। গত এক মাস ধরে দেশটির সাথে বিশ্বের জিজিটাল সংযোগ বিচ্ছিন্ন রয়েছে।
টোংগা ক্যাবল লিমিটেডের প্রধান নির্বাহী জেমস পানুভি জানান, মেরামতকারী জাহাজ টোংগা থেকে ফিজির সাথে সংযোগকারী ৮৪০ কিলোমিটার দীর্ঘ তারের মারাত্মক ক্ষতিগ্রস্ত প্রান্ত চিহ্নিত করেছে। ৮০ কিলোমিটার তার ছিন্ন বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে।
গত ১৫ জানুয়ারি টোংগার কাছে হোংগা টোংগা হোংগা হাপাই আগ্নেয়গিরি থেকে ভয়াবহ অগ্ন্যুৎপাত ঘটে। এতে সৃষ্ট সুনামির কারনে সমুদ্রতলদেশে ভয়াবহ পরিস্থিতির তৈরি হয়। টোংগা বিষাক্ত ছাইয়ে ঢেকে যায়। প্রাণহানি ঘটে অন্তত তিন জনের।
এদিকে জেমস পানুভি মারাত্মক ক্ষতিগ্রস্ত তার মেরামত করা সম্ভব বলে আশাবাদ ব্যক্ত করে বলেছেন, ২০ ফেব্রুয়ারির মধ্যে এটি সম্পন্ন হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat