×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০২-১৭
  • ৬৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ন্যাটো প্রধান জেন্স স্টলেনবার্গ বলেছেন, রাশিয়ার হুমকির মুখে ন্যাটো পূর্বাঞ্চলে শক্তি জোরদার করতে চাচ্ছে।
ন্যাটোর প্রতিরক্ষামন্ত্রীদের সাথে বৈঠক শেষে বুধবার তিনি সতর্ক করে বলেছেন, রাশিয়ার এ হুমকি ‘ইউরোপে নয়া স্বাভাবিকতায়’ রূপ নিয়েছে।
তিনি বলেন, আজকের বৈঠকে মন্ত্রীরা ন্যাটোর প্রতিরোধ ও প্রতিরক্ষা শক্তিশালী করার বিকল্প উপায়গুলোকে আরো জোরদারের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে মধ্য ও দক্ষিণ পূর্ব ইউরোপে ন্যাটোর নতুন যুদ্ধ গ্রুপ মোতায়েনের বিষয়টিও রয়েছে।
ন্যাটো প্রধান আরো বলেন, ন্যাটোর সামরিক কমান্ডাররা এখন এ বিষয়ে ব্যাপকভাবে কাজ করবে এবং আগামী কয়েক সপ্তাহের মধ্যে তারা রিপোর্ট দেবে।  
ইউক্রেন সীমান্তে রাশিয়ার সৈন্য সমাবেশকে কেন্দ্র করে ন্যাটো প্রধান এসব কথা বলেন। রাশিয়ার সৈন্য সমাবেশের কারনে আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো জোর আশংকা প্রকাশ করে বলেছে, মস্কো অবিলম্বে ইউক্রেনে হামলা চালাতে যাচ্ছে।
কিন্তু রাশিয়া এ অভিযোগ অস্বীকার করে বলেছে, সামরিক মহড়ার লক্ষ্যেই তারা সৈন্য সমাবেশ করছে।
মহড়া শেষ হচেছ বিধায় ইতোমধ্যে কিছু সৈন্যকে ফিরিয়ে নেয়া হয়েছে বলে দাবি মস্কোর।
কিন্তু স্টলেনবার্গ বলছেন, সৈন্য প্রত্যাহার কিংবা সমারিক উত্তেজনা কমানোর কোন লক্ষণই দেখা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat