×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০২-১৮
  • ১১৩৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেছেন, আমরা রাজনীতি করি জনগণের জন্য। জনগণের সাথে জনপ্রতিনিধিদের সু-সম্পর্ক বজায় রাখতে হবে। জনগণ কি বলতে চায় আমাদেরকে বুঝতে হবে। জনবান্ধব না হলে ভোট পাওয়া যাবে না। কর্মীদের কারণে আমরা আজ এমপি মন্ত্রী । কর্মীদের অবহেলা করা যাবে না।
শুক্রবার সকালে বান্দরবানের নিজ বাসভবনে আলীকদম উপজেলার কুরুকপাতা ইউনিয়নের নব-নির্বাচিত জন প্রতিনিধিদের সাথে মতবিনিময় সভায় তিনি এ সব কথা বলেন।
আওয়ামী লীগরে জাতীয় কমটিরি সদস্য আবদুর রহিম চৌধুরীর সভাপতিত্বে আলীকদম সভাপতিত্বে  সভায়বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য লক্ষীপদ দাশ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জামাল উদ্দীন।
বীর বাহাদুর উশৈসিং আরো বলেন, কোন এলাকা যেন সন্ত্রাসীদের আশ্রয়স্থল না হয়। এলাকার উন্নয়ন এবং শান্তির জন্য প্রশাসনের সাথে জনপ্রতিনিধিদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। এলাকায় সন্ত্রাসী কর্মকা- কেউ চালালে সে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঠিক সময় জানাতে হবে। যে এলাকার আইন শৃঙ্খলা যত ভালো হবে সে এলাকা তত উন্নয়ন হবে।
তিনি  বলেন, নারীবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা  নারীর ক্ষমতায়ন চায়, অর্থনৈতিক স্বচ্ছলতা চায় । তাই সরকার নারীদের রাজনৈতিকভাবে ক্ষমতায়ন করেছে। এখন প্রত্যেক  উপজেলায় একজন নারী ভাইস চেয়ারম্যান আছেন। পুরুষের পাশাপাশি নারীরা যাতে এগিয়ে আসতে পারেন সেজন্য অনেক উন্নয়ন কর্মকা- হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, পাহাড়ের মানুষদের আর্থিকভাবে স্বাবলম্বী করার জন্য এরইমধ্যে তিনটা প্রকল্প নেয়া হয়েছে। কাজু এবং কপি বাগান বিনামূল্যে করে দিবে সরকার। তুলা চাষ ও আখ চাষ করার প্রকল্পও নেয়া হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat