×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০২-২৫
  • ৪৯৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পিলখানায় বর্বরোচিত হত্যাকান্ডে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় উপনেতা জি.এম.কাদেরের নেতৃত্বে জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
আজ সকাল ১১টার দিকে বনানীতে সামরিক কবরস্থানে শহীদ সেনা কর্মকর্তাদের সমাধিতে ফুল দিয়ে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন।
জাতীয় পার্টির নেতৃবৃন্দ সেনা কর্মকর্তাদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করেন। পার্টির প্রেসিডিয়াম সদস্য এসএম ফয়সল চিশতী  মোনাজাত পরিচালনা করেন।
এসময় পিলখানা হত্যাযজ্ঞের শিকার বিডিআর-এর মহাপরিচালক শহীদ মেজর  জেনারেল শাকিল আহমেদের ছেলে  রাকিন আহমেদ ও শহীদ কর্নেল কুদরত ইলাহীর ছেলে সাকিব রহমান, জাতীয় পার্টির কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা এমপি, পার্টির নেতা ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী এমপি, মো. রেজাউল ইসলাম ভূঁইয়া, আহসান আদেলুর রহমান এমপি প্রমুখ উপস্থিত ছিলেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat