×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০২-২৬
  • ৬৪৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন রাশিয়ার ইউক্রেন আগ্রাসন এবং ইউরোপের নিরাপত্তার আশংকার ক্ষেত্রে পশ্চিমাদের জবাব জোরদার করার ব্যাপারে শুক্রবার জরুরি ন্যাটো সম্মেলনে অংশগ্রহণ করেন। খবর এএফপি’র।
হোয়াইট হাউস জানায়, মার্কিন প্রেসিডেন্ট ইউক্রেনের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ন্যাটোর সদস্য রাষ্ট্র ও সরকার প্রধানদের সাথে বৈঠক করেন। তিনি বিশেষ গুরুত্বপূর্ণ একটি ভার্চুয়াল সম্মেলনের মাধ্যমে এ আলোচনা করেন। রাশিয়ার প্রতিবেশি দেশ ইউক্রেনের বিরুদ্ধে মস্কোর আগ্রাসনের একটি ঐক্যবন্ধ ট্রান্স-আটলান্টিক জবাব  দেয়ার চেষ্টা করছে ন্যাটো।
এ সম্মেলনে সাংবাদিকদের অংশগ্রহণের কোন সুযোগ ছিল না। হোয়াইট হাউস সিচুয়েশন রুম থেকে বাইডেন এ বৈঠকে অংশ নেন।
ইউক্রেনে বিভিন্ন দিক থেকে রুশ বাহিনীর হামলার এবং দেশটির সরকার উৎখাতে রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের আহ্বানের পর মস্কোর সৈন্যরা রাজধানী কিয়েভের বিভিন্ন এলাকায় ঢুকে পড়ার প্রেক্ষাপটে এ আলোচনা হয়।
বৃহস্পতিবার হোয়াইট হাউস থেকে মার্কিন জনগণের উদ্দেশে দেয়া এক ভাষণে বাইডেন ইউরোপকে রক্ষায় যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতির কথা নিশ্চিত করেন।
বাইডেন বলেন, ‘আমি  স্পষ্টভাবে বলতে চাই যে যুক্তরাষ্ট্র তাদের দেশের সম্পূর্ণ শক্তি দিয়ে ন্যাটো ভূখ-ের প্রতিটি ইঞ্চি রক্ষা করবে।’
এদিকে প্রেসিডেন্ট বলেন, ‘আমাদের বাহিনী ইউক্রেনে রাশিয়ার সাথে সংঘাতে জড়াবে না।’
শুক্রবার ন্যাটোর সদস্য দেশ তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়িপ এরদোগান ইউক্রেন প্রশ্নে ‘বলিষ্ঠ অবস্থান’ গ্রহণে ব্যর্থতার জন্য  এ জোট ও ইউরোপীয় ইউনিয়নকে অভিযুক্ত করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat