×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০২-২৭
  • ১০১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

অমর একুশে বইমেলা আগামী ১৭ মার্চ পর্যন্ত চলবে।আজ সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ এ তথ্য জানান।
বইমেলা কমিটির সদস্য সচিব জালাল আহমেদ বাসসকে জানান, বইমেলার সময় ১৭ মার্চ পর্যন্ত বৃদ্ধির বিষয়টি  নি:সন্দেহে সবার জন্য আনন্দের। মনে রাখতে হবে যে, বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের যে জাতীয় আয়োজন সেই আয়োজনের শেষ পর্যায়ের গুরুত্বপূর্ণ অনুষ্ঠান  হচ্ছে অমর একুশে বইমেলা।
তিনি আরো বলেন, ১৭ মার্চ অমর একুশে বইমেলা শেষ হবে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রদর্শনের বিষয়টি বিবেচনায় রেখে বইমেলার সময়সীমা বাড়ানো হলো।
তিনি বলেন, আমাদের সবার দায়িত্ব হলো শুধু বই বিক্রির দিক থেকে নয়, বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদনের গাম্ভীর্য ও সবার আন্তরিকতা দিয়েই এবারের বইমেলাকে সমাপ্তির দিকে নিয়ে যাওয়া। এবারের বই মেলার মূল প্রতিপাদ্য ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী’।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ১৫ ফেব্রুয়ারি গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে বইমেলা উদ্বোধন করেন। ২৮ ফেব্রুয়ারি মেলা শেষ হওয়ার কথা থাকলেও প্রকাশক, পাঠক এবং দর্শণার্থীদের জন্য অমর একুশে বইমেলার সময়সীমা বাড়ল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat