×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০২-২৮
  • ১২০৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ক্যারিয়ারের অল্প সময়ের মধ্যে দর্শকের নজর কেড়েছেন বলিউড অভিনেত্রী সারা আলী খান। দু’দিন আগে সারা তার ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন। তাতে দেখা যায়, ২০ বার পোশাক বদল করেছেন তিনি, যা এখন নেটদুনিয়ায় ভাইরাল।
ভিডিওতে ক্যামেরার সামনে মুহূর্তের মধ্যে পোশাক বদলাতে দেখা যায় সারাকে। লেহেঙ্গা, বিকিনি থেকে শর্টস এবং ওয়ান পিসে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। কয়েক সেকেন্ডের মধ্যে বিভিন্ন স্টাইলের পোশাকে দেখা যায় তাকে। কোনো পোশাকে সারাকে আবেদনময়ী দেখাচ্ছে, আবার কোনো পোশাকে খুব মিষ্টি। নায়িকার ফ্যাশন স্টেটমেন্ট বরাবরই নেটদুনিয়ায় চর্চায় থাকে। দেশি অবতার হোক বা সাহসী স্টাইল, সারার প্রতিটি লুকই ভক্তরা পছন্দ করেছেন।
সারা আলী খান অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘আতরাঙ্গি রে’। গত ২৪ ডিসেম্বর ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পায় এটি। দর্শকের কাছ থেকে মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে সিনেমাটি। এতে কেন্দ্রীয় চরিত্রে আরো অভিনয় করেছেন অক্ষয় কুমার ও ধানুশ।
সারা বর্তমানে গুজরাটের রাজকোটে অবস্থান করছেন। সেখানে তার পরবর্তী ‘গ্যাসলাইট’ সিনেমার শুটিং করছেন। গতকাল সেখানে গিয়েছেন এই অভিনেত্রী। লক্ষ্মণ উতেকার পরিচালিত এ সিনেমায় তার বিপরীতে রয়েছেন ভিকি কৌশল। তা ছাড়াও এতে অভিনয় করছেন—বিক্রান্ত, চিত্রাঙ্গদা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat