×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০২-২৮
  • ৪৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয়, বরং সরকার দক্ষ জনশক্তি তৈরির শিক্ষা বিস্তারের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। 
আজ সোমবার পিরোজপুরের নাজিরপুর উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নে শ্রীরামকাঠী মহাবিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষ্যে আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে হলে শিক্ষা বিস্তারের কোন বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষাবান্ধব সরকারের প্রধানমন্ত্রী। তাঁর নেতৃত্বে বাংলাদেশে প্রথম মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপন হয়েছে। তাঁর নেতৃত্বাধীন সরকারের উদ্যোগে দেশের বিভিন্ন বিভাগে ও জেলায় মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল বিশ্ববিদ্যালয় স্থাপন হচ্ছে।
শ ম রেজাউল আরও উল্লেখ করেন, বর্তমান সরকার শিক্ষানির্ভর, আধুনিক ও বিজ্ঞানমনস্ক জাতি গঠন করতে চায়। শুধু সার্টিফিকেট নির্ভর শিক্ষা নয় বরং শিক্ষার মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরি করতে হবে।
শ্রীরামকাঠী মহাবিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি এস এম রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির, শ্রীরামকাঠী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলতাফ বেপারী, পিরোজপুর জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক গৌতম নারায়ণ রায় চৌধুরী, জেলা যুবলীগের সহ-সভাপতি জাহিদ হোসেন পিরু, জেলা কৃষক লীগের সভাপতি চান মিয়া মাঝি, জেলা আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক শিকদার চান, স্থানীয় অন্যান্য ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এবং আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat