×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৩-০৩
  • ৮৪০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশে গম ও ভুট্টার টেকসই উৎপাদনে কৃষি মন্ত্রণালয়ের সাথে একত্রে কাজ করবে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র (সিমিট)।
আজ বৃহস্পতিবার সচিবালয়ে সিমিট প্রতিনিধিদলের সাথে অনুষ্ঠিত এক বৈঠকে কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক এ কথা বলেন। এসময় সিমিটের কান্ট্রি প্রতিনিধি টিমোথি জে. ক্রুপনিক জানান, বাংলাদেশে লবণাক্ততা, চরাঞ্চলসহ বিভিন্ন প্রতিকূল পরিবেশ বা ঘাতসহনশীল গম ও ভুট্টার জাত উন্নয়নে আরও গুরুত্ব দিয়ে কাজ করবে সিমিট।
প্রতিনিধিদলে সিমিটের কান্ট্রি প্রতিনিধি টিমোথি জে. ক্রুপনিক, কান্টি হেড (প্রশাসন) রায়হান সাদাত, ক্রপিং সিস্টেম এগ্রোনমিস্ট মহেশ কুমার গাথালা, বাকৃবির ইমেরিটাস অধ্যাপক ও সিমিটের কনসালটেন্ট এমএ সাত্তার মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।
বৈঠকে কৃষিমন্ত্রী ড. রাজ্জাক বাংলাদেশে গত ১২ বছরে গম ও ভুট্টার উৎপাদনের সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, দেশে বর্তমানে প্রায় ৫৭ লক্ষ টন ভুট্টা উৎপাদন হয়। কিন্তু ভুট্টার প্রক্রিয়াজাত খুবই কম। দেশে কর্নফ্লেক্স, সিরিয়ালের চাহিদা দিন দিন বাড়ছে। ভুট্টা থেকে প্রক্রিয়াজাত করে স্থানীয়ভাবে কর্নফ্লেক্স, সিরিয়াল তৈরির জন্য বিদেশি বিনিয়োগ দরকার।
কেলগসের মতো প্রতিষ্ঠান যাতে বাংলাদেশে বিনিয়োগ করে, সে বিষয়ে সিমিটের সহযোগিতা কামনা করেন মন্ত্রী। মন্ত্রী জানান, বাংলাদেশের অনেক বেসরকারি প্রতিষ্ঠান এক্ষেত্রে বিনিয়োগে আগ্রহী আছে, এদের সাথে কেলগস যৌথভাবেও বিনিয়োগ করতে পারে।
এ বিষয়ে  সিমিট উদ্যোগ গ্রহণ করবে বলে জানান সিমিটের কান্ট্রি প্রতিনিধি টিমোথি জে. ক্রুপনিক।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat