×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৩-০৪
  • ৬৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মাছ, মাংস ও ডিমের উৎপাদন বিদেশে রপ্তানির পর্যায়ে পৌঁছেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
তিনি বলেন, “মৎস্য ও প্রাণিসম্পদ কৃষির একটি বড় খাত। এ খাতে আমরা অনন্য উচ্চতায় পৌঁছেছি। মাছ, মাংস ও ডিম উৎপাদনে শুধু স্বয়ংসম্পূর্ণতা অর্জনই নয়, আমরা এখন বিদেশে রপ্তানির পর্যায়ে পৌঁছেছি।”
আজ শুক্রবার রাজধানীর তেজগাঁওয়ে দীপ্ত টেলিভিশনের স্টুডিওতে ‘এসিআই দীপ্ত কৃষি অ্যাওয়ার্ড- ২০২১’ প্রদান অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বাংলাদেশ নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি, বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত মুস্তাফা ওসমান তুরান, সংসদ সদস্য মমতাজ বেগম, দীপ্ত টিভির ব্যবস্থাপনা পরিচালক কাজী জাহেদুল হাসান, এসিআই এগ্রিবিজনেসের ব্যবস্থাপনা পরিচালক ড. এফ এইচ আনসারী প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আরো বলেন, পুষ্টি ও আমিষের চাহিদা মেটানো, বেকারত্ব দূর করা, কর্মোদ্যোক্তা তৈরি করা এবং নতুন আঙ্গিকে গ্রামীণ অর্থনীতি সচল রাখার ক্ষেত্রে কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাত ব্যাপক ভুমিকা পালন করছে। আর সে ভূমিকার সফল ও সার্থক ক্যাপ্টেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
অনুষ্ঠানে সেরা মাঠ ফসল উৎপাদনকারী কৃষক, সেরা গবাদিপশুর খামারি, সেরা ফল বাগানি, সেরা সমবায় কৃষি, সেরা সবজি চাষি, সেরা পোল্ট্রি খামারি, সেরা মৎস্য চাষি, সেরা কৃষি উদ্ভাবক, সেরা কৃষি উদ্যোক্তা নারী ও সেরা কৃষি উদ্যোক্তা পুরুষসহ মোট ১০টি শ্রেণিতে কৃষি উদ্যোক্তা, খামারি ও উদ্ভাবকদের পুরস্কৃত করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat