×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৩-০৪
  • ৭৮৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কুমিল্লা (দক্ষিণ) জেলায় পুলিশি সেবায় স্বচ্ছতা আনতে ও সেবার মান বাড়াতে পুলিশে যুক্ত হলো বডিওর্ন ক্যামেরা ও অত্যাধুনিক ট্যাকটিক্যাল বেল্ট।
আজ সকাল ১০ টায় কুমিল্লা নগরীর টাউন হল মাঠে উদ্বোধন করেন জেলা পুলিশ সুপার ফারুক আহমেদ (বার পিপিএম)।
পুলিশ সুপার বলেন, এ অত্যাধুনিক বডিওর্ন ক্যামেরা সয়ংক্রিয়ভাবে সামনের ভিডিও, অডিও ও ঝকঝকে ছবি তুলতে পারবে। যাবতীয় তথ্য চলে আসবে জেলা পুলিশ কন্ট্রোল রুমে। বডিওর্ন ক্যামেরা ও টেকটিক্যাল বেল্ট সংযোজনের কারণে দায়িত্বরত পুলিশের হাত খালি থাকবে। এসকল প্রযুক্তি ব্যবহার থাকার কারনে পুলিশের চেকপোস্ট ও টহল পুলিশের বিরুদ্ধে আনা অভিযোগের প্রকৃত ঘটনা সহজেই জানা যাবে। জিপিএস প্রযুক্তির মাধ্যমে যেকোনো স্থানে বসেই সবকিছু তদারকি করা যাবে। তিনি বলেন, বডি ওর্ন ক্যামেরার মাধ্যমে এখন থেকে মাঠ পর্যায়ের দায়িত্বরত পুলিশ সদস্যদের কার্যক্রম নজরদারি করা হবে। এতে করে পুলিশের স্বচ্ছতা ও অপরাধী শনাক্তকরণে দ্রুত ব্যবস্থ্যা নেয়া যাবে। এছাড়া পুলিশ সদস্যদের সঙ্গে কেউ খারাপ আচরণ বা হামলা করলে বা পুলিশ সদস্য কারো সাথে খারাপ আচরণ করলে সেগুলোর রেকর্ড থেকে যাবে। পুলিশের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি আনতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
প্রথম পর্যায়ে ট্রাফিক ও জেলা পুলিশের ৭৩ সদস্যদের জন্য বডিওর্ন ক্যামেরা ও ট্যাকটিক্যাল বেল্ট কুমিল্লায় জেলা পুলিশে সংযুক্ত করা হলো। খুব দ্রুত কুমিল্লা জেলার ১৭ থানায় কর্মকর্তা পর্যায়ক্রমে পুলিশ সদস্যদের মধ্যে এসব উপকরণ বিতরণ করা হবে।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুর রহীম, সদর সার্কেল সোহান সরকার, ট্রাফিক ও প্রসিকিউশন রাজন সাহা প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat