×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৩-০৭
  • ৭৯৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ক’দিন আগেই মুক্তি পেয়েছে সান্যা মালহোত্রার ‘লাভ হোস্টেল’ সিনেমাটি। সেই রেশ কাটতে না কাটতেই নতুন আরো একটি সিনেমার খবরে শিরোনামে এলেন তিনি।
নেটফ্লিক্সের ‘কাঁঠাল’ শিরোনামে নতুন একটি সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন এই অভিনেত্রী। জানা গেছে চলতি সপ্তাহে সিনেমাটির শুটিংয়ে অংশ নেবেন তিনি। সম্প্রতি নিজের ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করে এমনটাই ঘোষণা দিয়েছেন সান্যা। যেখানে তাকে একজন পুলিশ অফিসারের ভূমিকায় দেখা যাচ্ছে।
ভারতীয় গণমাধ্যমগুলো জানিয়েছে, সিনেমাটি একজন নারী রাজনীতিবিদকে কেন্দ্র করে নির্মিত হবে। যার কাঁঠাল হারিয়ে যায় এবং উদ্ভট সেই মামলাটি দিয়ে নিজেকে প্রমাণ করতে চান সান্যা। নতুন সিনেমাটি প্রসঙ্গে সান্যা বলেন, ‘আরো একটি ভালো কাজের অংশ হচ্ছি। দারুণ গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। সম্পূর্ণ নতুন সান্যাকে নিয়ে পর্দায় আসবো। কাঁঠালকে ঘিরে নাটকীয় সব উপস্হাপন দর্শকদের ভিন্ন এক জগতে নিয়ে যাবে বলে আমার বিশ্বাস। চেষ্টা করব নিজেকে চরিত্রের মতো করেই প্রকাশ করার।
তিনি বলেন, আপনাদের মতো আমিও অপেক্ষায় আছি শুটিংফ্লোরে যাওয়ার। কারণ সিনেমাটি গল্প শোনার পর মনে হয়েছে এমন চরিত্র হাতছাড়া করা যাবে না। তাই কিছু না ভেবেই কাজ করতে রাজি হয়েছি।’
সিনেমাটি পরিচালনা করবেন যশোবর্ধন মিশ্র এবং এর চিত্রনাট্য লিখেছেন অশোক মিশ্র। এতে প্রযোজনা করেছেন গুনীত মঙ্গা, একতা কাপুর, অচিন জৈন ও শোভা কাপুর।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat