×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৩-০৮
  • ৪০২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জনগণ যাতে প্রয়োজনীয় তথ্য পেতে পারে সে লক্ষ্যে তথ্য প্রদানকারী কর্তৃপক্ষকে আরো তৎপর হওয়ার নির্দেশ দিয়েছেন।
আজ সন্ধ্যায় প্রধান তথ্য কমিশনার মরতুজা আহমদের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধি দল বঙ্গভবনে রাষ্ট্রপতির কাছে ‘তথ্য কমিশন রিপোর্ট ২০২০’  পেশ করলে তিনি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি হামিদ বলেন, ‘স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে তথ্য অধিকার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সরকারি সকল কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে হবে।’
তিনি বলেন, সরকারি সকল কার্যক্রমে স্বচ্ছতা নিশ্চিত করতে তথ্য অধিকার আইন কে কাজে লাগাতে জনগণকে উদ্বুদ্ধ করতে হবে। রাষ্ট্রপ্রধান তথ্য অধিকার আইনের যথাযথ বাস্তবায়নে কমিশনকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান।
বৈঠক শেষে রাষ্ট্রপতির প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন জানান, সাক্ষাৎকালে প্রধান তথ্য কমিশনার প্রতিবেদনের বিভিন্ন দিক এবং  কমিশনেরর সার্বিক কাযক্রম  সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
তিনি জানান তথ্য অধিকার আইন বাস্তবায়নে ইতিমধ্যে বিভিন্ন বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে তথ্য অধিকার বাস্তবায়ন কমিটি ও পরিবীক্ষণ কমিটি গঠিত হয়েছে।
প্রধান তথ্য কমিশনার রাষ্ট্রপতিকে জানান, জনগণকে তথ্য অধিকার সম্পর্কে সচেতন করতে বিভিন্ন সেমিনার, সিম্পোজিয়াম ও প্রশিক্ষণের সহ নানা কার্যক্রম পরিচালিত হচ্ছে।
প্রতিনিধি দলে ছিলেন তথ্য কমিশনার, ডক্টর আবদুল মালেক এবং সুরাইয়া বেগম।
রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব সম্পদ বড়ুয়া, সামরিক সচিব মেজর জেনারেল এস এম সালাহ উদ্দিন ইসলাম, প্রেস সচিব মোঃ জয়নাল আবেদীন এবং সচিব সংযুক্ত  মোঃ ওয়াহিদুল ইসলাম খান এ সময় উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat