×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৩-১০
  • ৪৬৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক
ফাইল ছবি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০২১ সালে শারদীয় দুর্গা পূজাকে কেন্দ্র করে উগ্র সাম্প্রদায়িক অশুভ গোষ্ঠীর হামলায় নোয়াখালী, কুমিল্লা ও কক্সবাজার জেলায় ক্ষতিগ্রস্থ হিন্দু সম্প্রদায়ের মন্দির, পুজামন্ডপ ও ব্যবসা প্রতিষ্ঠানকে আর্থিক সহায়তা দিতে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।
এ বিষয়ে প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মো. তোফাজ্জল হোসেন মিয়া জানান, ‘আমরা প্রধানমন্ত্রীর নির্দেশনায় প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ ফান্ড থেকে হিন্দু সম্প্রদায়ের ৩১ ক্ষতিগ্রস্থ মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানকে ৪৪ লাখ ৭৫ হাজার টাকার চেক হস্তান্তর করতে যাচ্ছি।’
প্রধানমন্ত্রীর সহকারি প্রেস সচিব আশরাফ সিদ্দিকী বিটু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতেও জানানো হয়েছে, ধর্ম বিষয়ক মন্ত্রণালয় থেকেও ক্ষতিগ্রস্থ মন্দির ও ব্যবসা প্রতিষ্ঠানকে অনুরূপ মানবিক সহায়তা দিচ্ছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat