×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৩-১১
  • ৭৭৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিয়ের প্রায় এক মাসের মধ্যেই গ্যাস সিলিল্ডার বিস্ফোরণ হয়ে নিজ ঘরে আগুনে পুড়ে মারা গেলেন ইয়াসমিন (২১) নামের এক নববধূ। আজ শুক্রবার ভোরে বরুড়া উপজেলার ঝলম ইউনিয়নের ঢেউয়াতলী গ্রামে এ ঘটনা ঘটে।
বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার মজুমদার বিষয়টি নিশ্চিত করেছেন। ইয়াসমিন ঢেউয়াতলী গ্রামের রেজাউল করিমের স্ত্রী। এক মাস আগে তাদের বিয়ে হয়।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, মসজিদে ফজরের নামাজ পড়তে ইয়াসমিনের স্বামী রেজাউল বের হয়ে যাওয়ার কিছুক্ষণ পরই হঠাৎ বিস্ফোরণ হয়ে ঘরে আগুন ধরে পুরো ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের মধ্যে ঘুমিয়ে থাকা নববধূ ইয়াসমিন পুড়ে কয়লা হয়ে যায়। বাড়ির লোকজন এগিয়ে এলেও আগুন নেভাতে পারেনি। ৯৯৯-এ খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে বরুড়া থানা পুলিশ মরদেহ উদ্ধার করে।
নববধূর স্বামী রেজাউল করিম বলেন, ফজরের নামাজ পড়তে মসজিদে যাই, আগুনের খবর পেয়ে যখন বাড়ি আসি ততক্ষণে আমার স্ত্রীসহ সব শেষ হয়ে গেছে।
বরুড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার আসাদুজ্জামান বলেন, ধারণা করা হচ্ছে গ্যাস সিলিল্ডার বিস্ফোরণ কিংবা এর আগে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে ঘরে আগুন লাগার পর গ্যাস সিলিন্ডারে বিস্ফারণ হতে পারে।
বরুড়া থানার ওসি ইকবাল বাহার মজুমদার বলেন, ঘরে আগুন ও বিস্ফোরণের কারণ ফায়ার সার্ভিসের সহায়তায় আমরা তদন্ত করছি। মরদেহের ময়নাতদন্ত করা হবে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat