×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৩-১২
  • ৮৫৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিয়াম ফাউন্ডেশনের মহাপরিচালক ও অতিরিক্ত সচিব ড. এম মিজানুর রহমান বলেছেন, ‘হাওর-টিলা-পাহাড়-বন, হবিগঞ্জে পর্যটন’।
তিনি বলেন- এই জেলায় প্রকৃতির সকল সৌন্দর্য্যরেই উপস্থিতি আছে। আছে হাওরের বিখ্যাত মাছ। কেউ যদি প্রকৃতির সান্নিধ্য পেতে চায় তাকে হবিগঞ্জে আসতেই হবে। হবিগঞ্জের এই সম্ভাবনাকে তুলে ধরার পাশাপাশি ব্যাপক প্রচারের জন্য পর্যটন শিল্পের সাথে জড়িত উদ্যোক্তাদের ভূমিকা রাখতে হবে।
শনিবার সকালে হবিগঞ্জ সার্কিট হাউজ সভা কক্ষে এটুআই-এর সহযোগিতায় জেলা প্রশাসনের উদ্যোগে হবিগঞ্জ জেলার জেলা ব্রান্ডিং কার্যক্রমের স্বক্ষমতা উন্নয়ন সম্প্রসারণ এবং গতিশীলতা আনয়নের লক্ষ্যে দুই দিনব্যাপি ব্র্যান্ডিং বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই কথাগুলো বলেন।
হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহানের সভাপতিত্বে ও উপ-সচিব সামছুজ্জামানের সঞ্চালায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন যুগ্ম-সচিব ড. হুমায়ুন কবির ও সাইফুল আসলাম। স্বাগত বক্তব্য রাখেন- হবিগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মিন্টু চৌধুরী।
প্রশিক্ষণে জেলার ১৩ জন চা সম্পর্কিত উদ্যোক্তা, পর্যটন ব্র্যান্ডিং ও পণ্য উদ্যোক্তা ১৮ জন, সাংবাদিক, ফেসবুক ইউজার, ব্লগার ও গ্রাফিক্স ডিজাইনারসহ ৪০জন অংশগ্রহণ করছে।
প্রশিক্ষকের দায়িত্ব পালন করছেন ওমর ফারুক, বোরহান উদ্দিনসহ এটুআই’র রিসোর্স পার্সনস্।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat