×
ব্রেকিং নিউজ :
ঝালকাঠিতে ভোট গণনা শুরু, ভোট পড়েছে ৫৭.৯০ শতাংশ সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শেষে গণনা চলছে যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার এবারের ঐতিহাসিক নির্বাচন জাতির কাছে উদাহরণ হয়ে থাকবে : স্বরাষ্ট্র উপদেষ্টা ঝালকাঠিতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় ৮ জনকে জরিমানা ভোট দিতে পেরে চট্টগ্রামের তরুণ ভোটারদের উচ্ছ্বাস, প্রবীণদের স্বস্তি জুলাই অভ্যুত্থানের শহীদদের স্বপ্ন বাস্তবায়িত হতে যাচ্ছে : ফারুক-ই-আজম ভোটারদের ইতিবাচক উৎসাহ ও অংশগ্রহণ লক্ষ্য করেছে ইইউ জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট প্রদান করছে : তথ্য উপদেষ্টা
  • প্রকাশিত : ২০২২-০৩-১৪
  • ৪১৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী ১৭ মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম শুভ জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে ‘টুঙ্গিপাড়া: হৃদয়ে পিতৃভূমি’ প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা অনুযায়ী মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় এই অনুষ্ঠানমালার আয়োজন করেছে।
বিদ্যমান কোভিড-১৯ পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি অনুসরণ করে আয়োজিত এ অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দসহ বিভিন্ন অতিথিবৃন্দ অংশগ্রহণ করবেন।
জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধুরী আজ সোমবার বিকালে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এসব কথা জানান।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন এবং বঙ্গবন্ধুকন্যা শেখ রেহানা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে আশা করা হচ্ছে।
উল্লেখ্য, গত বছরের নভেম্বর মাসে জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা জ্ঞাপনের উদ্যোগ গ্রহণ করেছিল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি। কিন্তু এস.এস.সি এবং এইচ.এস.সি পরীক্ষা বিবেচনায় নিয়ে শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠানের সময় পরিবর্তন করে ২০২২ সালের ১০ জানুয়ারি জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে করার সিদ্ধান্ত নেয়া হয়।
করোনা ভাইরাস পরবর্তী-ওমিক্রন ভেরিয়েন্টের কারণে উদ্ভূত পরিস্থিতিতে জনস্বার্থ বিবেচনায় প্রধানমন্ত্রীর সদয় নির্দেশনায় আবারও এই সময় পরিবর্তন করে আগামী ১৭ মার্চ নির্ধারণ করা হয়। ১৭ মার্চ জাতির পিতার সমাধিসৌধ কমপ্লেক্সের ১নং গেট সংলগ্ন এলাকায় দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানমালায় রয়েছে জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম ও মুহাম্মদ ফারুক খান, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বক্তৃতা করবেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখবেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ড. কামাল আবদুল নাসের চৌধরী। অনুষ্ঠানে শিশুদের পক্ষ থেকেও বক্তব্য রাখা হবে। অনুষ্ঠানটি বিটিভিসহ বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশন চ্যানেল, অনলাইন মিডিয়া এবং সোশ্যাল মিডিয়ায় সরাসরি সম্প্রচার করা হবে।
অনুষ্ঠানের সময় সম্পর্কে প্রধান সমন্বয়ক বলেন, ১৭ মার্চ দুপুর সাড়ে ১২ টায় জাতির পিতার সমাধি সৌধে শ্রদ্ধা নিবেদন এবং দুপুর ২ টা ৩০ মিনিট থেকে বিকাল ৪ টা ৪০ মিনিট পর্যন্ত আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
এছাড়াও ১৮ মার্চ থেকে উক্ত মঞ্চে আওয়ামী লীগের সহযোগিতায় এবং জেলা প্রশাসন, বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ব্যবস্থাপনায় প্রতিদিন আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হবে, যেখানে অংশ নেবেন দেশের বরেণ্য রাজনীতিবিদ, শিক্ষাবিদ, মন্ত্রী, সংসদ সদস্যসহ বিশিষ্ট আলোচকবৃন্দ।
এছাড়াও ২১ মার্চ থেকে ২৬ মার্চ পর্যন্ত টুঙ্গিপাড়াস্থ সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ মাঠে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, জেলা প্রশাসন ও বাংলাদেশ লোকশিল্প ফাউন্ডেশনের সহায়তায় ‘মুজিববর্ষ লোকজ মেলা’ শীর্ষক একটি মেলাও অনুষ্ঠিত হবে বলে প্রধান সমন্বয়ক উল্লেখ করেন।
তিনি জানান, এ মেলায় প্রতিদিন বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধের উপর বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শন, স্যুভেনির প্রকাশ, পোস্টার প্রদর্শনসহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন থাকবে।
এ সংবাদ সম্মেলনে পানি সম্পদ উপমন্ত্রী এনামুল হক শামীম, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. মু: আনোয়ার হোসেন হাওলাদার, শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী, বাংলাদেশ শিশু একাডেমির চেয়ারম্যান লাকী ইনাম, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ এবং জাতীয় বাস্তবায়ন কমিটির কার্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat