×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৩-২৬
  • ৯০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

গত কয়েক বছর ধরেই বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর ও রোহন শ্রেষ্ঠের সম্পর্ক নিয়ে জোর গুঞ্জন চলছে বলিপাড়া থেকে শুরু করে ভক্তদের মাঝে। এমনকি গত বছর তাদের বিয়ে নিয়েও মুখরোচক আলোচনার জন্ম হয়েছিল।
সে সময় শ্রদ্ধার বাবা জানিয়েছিলেন, রোহান শ্রদ্ধার পারিবারিক বন্ধু। শ্রদ্ধা যদি তার সঙ্গে কোনো সম্পর্কে জড়ায় তাহলে সেটাও তিনি মেনে নেবেন। যদিও শুরু থেকেই ‘জাস্ট ফ্রেন্ড’ বলেই বিষয়টি চেপে যাচ্ছেন তারা। তাদের মাঝে যে গভীর সম্পর্ক রয়েছে তা তাদের একসঙ্গে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ এবং একে অন্যের পরিবারে যাতায়াত প্রমাণ করে।
তবে এবার আর প্রেম-বিয়ে নয়, একেবারে বিচ্ছেদের খবরে শিরোনামে এলেন তারা। ভারতীয় গণমাধ্যমগুলো প্রকাশ করেছে, দীর্ঘ ৪ বছরের প্রেমের অবসান ঘটিয়েছেন শ্রদ্ধা-রোহান। কারণ হিসেবে শ্রদ্ধার জন্মদিনের পার্টিতে রোহানের অনুপস্থিতিকে সামনে এনেছেন তারা। তবে এ নিয়ে এখনও শ্রদ্ধা-রোহান কোনো মন্তব্য না করলেও নিজের ইনস্টাগ্রামে শ্রদ্ধা সমালোচক-ভক্তদের উদ্দেশ্য করে লিখেছেন, ‘আরও বলো।’ যেখানে শ্রদ্ধার ভাইসহ অনেকেই কমেন্টস করেছেন।
শ্রদ্ধার এমন লেখায় অনেকেই বিচ্ছেদের বিষয়টি গুঞ্জন বলেই মনে করছেন। নিজেদের ব্যস্ততায় তারা দূরে থাকলেও তাদের মাঝে সম্পর্ক এখনও রয়েছে বলেই মনে করছেন অনেকে। আবার কেউ কেউ মন্তব্য করছেন, শ্রদ্ধা এমন পোস্ট করে প্রেমের গুঞ্জনে জোর হাওয়া লাগালেন! নিজেকে আলোচনায় রাখার কৌশল অবলম্বন করছেন এই অভিনেত্রী।
তবে এমন নানা আলোচনা-সমালোচনা ছাপিয়ে এখন দেখার বিষয় তাদের সম্পর্ক কোথায় গিয়ে শেষ হয়। এদিকে বর্তমানে শ্রদ্ধা ‘নাগিন’, ‘চালবাজ ইন লন্ডন’, লুভ রঞ্জনের নাম ঠিক না হওয়া একটি সিনেমাসহ বেশ কয়েকটি আলোচিত সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat