×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৩-২৬
  • ৯৫৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বীরকন্যা ফুল বানু। মহান স্বাধীনতাযুদ্ধে জীবন বাজি রেখে মুক্তিযোদ্ধাদের সহযোগিতা করেছিলেন। সময়ের প্রয়োজনে হাতেও তুলে নিয়েছিলেন অস্ত্র। কুমিল্লা সদর দক্ষিণের বড়ধর্মপুর এলাকায় তার ভিটে মাটি। কোনো রকম খেয়ে পড়ে দিন কাটছে তার। একটি ঘর পেলে কমে যেত তার কষ্ট, এমন খবরে এগিয়ে এসেছে নারীদের নিয়ে গঠিত সংগঠন ‘চেষ্টা’।
উপজেলা প্রশাসনের সহযোগিতায় ফুলবানুর জন্য একটি ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে। ‘চেষ্টা’ সংগঠনটি গত দশ বছর ধরে মহান মুক্তিযুদ্ধের বীরকন্যাদের সমাজে পুনর্বাসনের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। তাদের বেঁচে থাকার নূন্যতম চাহিদা পূরণই মূলত এ সংগঠনের কাজ। গত জানুয়ারি মাসে ‘চেষ্টা’র নেতরা কুমিল্লার বড়ধর্মপুরে সরেজমিন পরিদর্শন করে দেখতে পান-বীরকন্যা ফুলবানুর থাকার কোনো ঘর নেই। নিজের সামান্য জায়গায় চাটাইয়ের বেড়া দিয়ে কোনো রকমে দিন যাপন করছেন। পরবর্তী সময়ে ‘চেষ্টা’ নিজস্ব অর্থায়নে ফুলবানুকে তার জমিতে দুই রুমের একটি বাড়ি তৈরি করে দেয়। আজ সকাল ১০টায় ঘর হস্তান্তরে অনুষ্ঠানে কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান উপস্থিত থেকে নতুন ঘরে চাবি ফুলবানুর হাতে তুলে দেন। ঘর পেয়ে কেঁদে ওঠেন ফুলবানু। চোখে ঝরে আনন্দের অশ্রু এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, ফুলবানুর যেন আর্থিক অসংগতি দূর হয় সে জন্য তাকে একটি গাভী কিনে দিয়েছি। সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শুভাশিস ঘোষ বলেন, ফুলবানুকে একটি ঘর তৈরি করে দিতে ‘‘চেষ্টা’’ নেতৃবৃন্দ আমাদের সঙ্গে যোগাযোগ করে। আমরা সার্বিক সহযোগিতা করেছি। একটি ভালো কাজের অংশীদার হতে পেরে আমাদের ভালো লাগছে। ঘর হস্তান্তরের পর অনুভূতি ব্যক্ত করে ‘চেষ্টা’র সভাপতি লায়লা নাজনীন হারুন বলেন, আমরা গত দশ বছর ধরে কাজ করছি। প্রতিটি কাজ আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। বীরকন্যা ফুলবানুর ঘর হস্তান্তর করতে পেরেছি-সত্যি খুব ভালো লাগছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat