×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৩-২৭
  • ৬৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রুশ বাহিনী চেরনোবিল পারমাণবিক সাইটের কর্মীদের বসবাসকারী শহরটির নিয়ন্ত্রণ নিয়েছে এবং শহরের মেয়রকে আটক করেছে। এতে শহরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে। ইউক্রেনীয় কর্মকর্তারা শনিবার এ কথা জানান।
তবে স্লাভ্যুটিচের মেয়র ইউরি ফোমিচেভ ফোনে এএফপিকে জানান, “আমি মুক্তি পেয়েছি। রুশ সেনাদের দখলে যতদূর সম্ভব শহরটির সব কার্যক্রম কিছু ঠিক আছে।” এর আগেই রাজধানী কিয়েভের কর্মকর্তরা ঘোষণা করেছিলেন যে মেয়রকে আটক করা হয়েছে। শহরটি রাজধানী কিয়েভ থেকে ১৬০ কিলোমিটার (৯০ মাইল) উত্তরে অবস্থিত। 
এর আগে স্লাভ্যুটিচ নিয়ন্ত্রণকারী কিয়েভ অঞ্চলের সামরিক প্রশাসক ঘোষণা করেছিলেন যে  রাশিয়ান সৈন্যরা শহরে প্রবেশ করেছে এবং শহরটির পৌর হাসপাতাল দখল করেছে। মেয়রকে আটক করা হয়েছে বলেও তারা জানান। 
রুশ সেনাদের দখলের পর শহরের বাসিন্দারা একটি বড় নীল এবং হলুদ ইউক্রেনীয় পতাকা নিয়ে রাস্তায় নেমে হাসপাতালের দিকে এগিয়ে যায়। এদের ছত্রভঙ্গ করার জন্য রাশিয়ান সেনারা ফাঁকা গুলি চালায় এবং স্টান গ্রেনেড নিক্ষেপ করে।
টেলিগ্রাম একাউন্ট ইমেজে শেয়ার করা ভিডিওতে দেখা যায় কয়েক ডজন লোক ইউক্রেনীয় পতাকা নিয়ে “গ্লোরি টু ইঊক্রেন ” বলে শ্লোগান  দেয়। 

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat