×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৩-৩০
  • ৫৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেছেন, আগামী প্রজন্মকে উন্নত-সমৃদ্ধ দেশে বাস করার লক্ষ্যে সরকার কাজ করছে।
ইন্দিরা মঙ্গলবার (২৯ মার্চ) যুক্তরাষ্ট্র পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগ আয়োজিত ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দারিদ্র্য বিমোচন ও কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি পদ্মা সেতু ও মেট্রোরেলের মতো বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে। সরকার সকল নাগরিক সুবিধা মানুষের ঘরে পৌঁছে দিচ্ছে।’
প্রতিমন্ত্রী বলেন, জাতির পিতার লক্ষ্য ছিল বাঙালিকে আত্মমর্যাদাশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা এবং বাংলাদেশকে উন্নত ও সমৃদ্ধ করা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে গত ১২ বছরের নিরলস প্রচেষ্টায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছরে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে মর্যাদাশীল উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। দেশ সেদিকেই এগিয়ে যাচ্ছে।
পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মিয়ার সভাপতিত্বে এ অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান এবং প্রধান বক্তা ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন পেনসিলভেনিয়া স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খান। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র এবং পেনসিলভেনিয়া আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat