×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৩-৩০
  • ৪২০ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ আজ বিকেলে মিঠামইন উপজেলার করিমগঞ্জ গ্রামে তাদের পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করেন।মোনাজাতে তার বাবা-মা এবং নিকটাত্মীয়দের রূহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রী ডাঃ এনামুর রহমান, স্থানীয় সাংসদ ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজোয়ান আহম্মদ তৌফিক এবং রাষ্ট্রপতির ছোট ভাই অধ্যক্ষ মোঃ আবদুল হক সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।
এরপরে রাষ্ট্রপতি হামিদ কিশোরগঞ্জ সদরের কিশোরগঞ্জ শিল্পকলা একাডেমিতে ৯৫ কোটি টাকা ব্যয়ে পাঁচ একর জমিতে “শেখ কামাল আইটি ট্রেনিং এন্ড ইনকিউবেশন সেন্টার” এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন । উদ্বোধন শেষে তিনি চারটি বৃক্ষের চারাও রোপণ করেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী মোঃ জুনায়েদ আহমেদ পলক, স্থানীয় সংসদ ডাক্তার সৈয়দা জাকিয়া নূর এবং বঙ্গভবনের সচিবগণ এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat