×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৪-০২
  • ৫৯১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ইউক্রেনের অবরুদ্ধ মারিওপোল এলাকা থেকে তিন হাজারেরও বেশি লোক পালিয়েছে। বাস ও  ব্যক্তিগত গাড়ি করে এসব লোক মারিওপোল ছাড়ে। 
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কি এ কথা জানান। এদিকে বিধ্বস্ত এই এলাকা থেকে নতুন করে আরো লোক সরিয়ে নিতে রেডক্রস  উদ্যোগ নিয়েছে।
রুশরা কয়েক সপ্তাহ ধরে মারিওপোল নগরীতে ব্যাপক বোমা  হামলা চালিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, এতে নগরীর অন্তত পাঁচ হাজার বাসিন্দা প্রাণ হারিয়েছে। এছাড়া এক লাখ ৬০ হাজারেরও বেশি লোক খাবার, পানি ও বিদ্যুৎহীন অবস্থায় দিন কাটাচ্ছে।
শনিবার এক ভিডিও বক্তব্যে জেলেনস্কি বলেন, আমরা ৬ হাজার ২৬৬ জনকে উদ্ধারে সমর্থ হয়েছি। এর মধ্যে মারিওপোল থেকে উদ্ধার করা হয়েছে তিন হাজার ৭১ জন। 
বেশ কিছু সংখ্যক বাস এবং ব্যক্তিগত গাড়ি করে মারিওপোল থেকে এসব লোককে সরিয়ে আনা হয়।
এদিকে রেডক্রস শুক্রবার লোকজনকে সরিয়ে আনার উদ্যোগ নিয়েও ব্যর্থ হয়। শনিবার সংস্থাটি আবারো উদ্যোগ নিচ্ছে বলে জানিয়েছে।
যুদ্ধ বন্ধে কিয়েভ ও মস্কোর মধ্যে ভিডিও কনফারেন্স পুনরায় শুরু হয়েছে। কিন্তু ক্রেমলিন সতর্ক করে বলেছে, জ্বালানি মজুদের ওপর হেলিকপ্টার হামলার কারনে আলোচনা বাধাগ্রস্ত হতে পারে।
উল্লেখ্য, ইউক্রেন সীমান্ত থেকে ৪০ কিলোমিটার দূরে বেলগোরোদে রাশিয়ার জ্বালানি মজুদ কেন্দ্রে হেলিকপ্টার যোগে হামলা চালানো হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat