×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৪-০২
  • ১০০৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

প্রথমবারের মতো শেরপুর জেলার বীর মুক্তিযোদ্ধাদের জীবিত ২৪জন পিতা-মাতাকে সংবর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়েছে।
জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা বীর মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডের সহযোগিতায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ব্যতিক্রমী এ আয়োজনে দারুণ আপ্লুত বীর মুক্তিযোদ্ধারা। অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের জীবিত ২০জন মমতাময়ী মা ও চারজন বাবার হাতে ফুলেল শুভেচ্ছা ও উপহার সামগ্রী হিসেবে শাড়ি, পাঞ্জাবি, জায়নামাজ, টুপি,তসবিহসহ ইফতার সামগ্রী তুলে দেওয়া হয়।
জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদের সভাপতিত্বে এই সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, শেরপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মুকতাদিরুল আহমেদ,পৌরসভার মেয়র গোলাম মোহাম্মদ কিবরিয়া। এছাড়া মোহাম্মদ আলী লাল, মো. আবু বক্কর, মুক্তিযোদ্ধা কমান্ডারসহ আরো অনেকে। প্রথমবারের মতো এই ধরনের আয়োজনে উচ্ছ্বসিত জেলা মুক্তিযোদ্ধারাও।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধাদের পিতা-মাতাকে প্রতিমাসে দুই হাজার টাকা ভাতা এবং জেলার সকল হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে বিনামুল্যে চিকিৎসাসেবা পেতে হেলথ কার্ড প্রদানের ঘোষণা দিয়েছেন জেলা প্রশাসক মো. মোমিনুর রশীদ।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন নকলা উপজেলার সাবেক কমান্ডার আবুল মুনুসর, নকলার বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম জিন্নাহ, ডেপুটি কমান্ডার মো. জিন্নত আলী, বীর মুক্তিযোদ্ধা আমিনুল ইসলাম, আমেজ উদ্দিন, শিক্ষাবিদ ও গবেষক ড. সুধাময় দাস, কবি আবদেল মান্নান, অধ্যাপক শিব শংকর কারুয়া, সাংবাদিক দেবাশীষ ভট্টাচর্য প্রমুখ।
অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা (সাবেক কমান্ডার) এএসএম নুরুল ইসলাম হিরো আয়োজন সুন্দরভাবে সম্পন্ন হওয়ায় কৃতজ্ঞতা জানিয়েছেন ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat