×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৪-০৪
  • ৯৬২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পবিত্র মাহে রমজানের দ্বিতীয় দিনে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের উদ্যোগে জেলার বাদশা মিয়ার বাজার এলাকায় আজ সকাল ১০টায় বাজার তদারকি অভিযান পরিচালনা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কুমিল্লা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আছাদুল ইসলাম।
এ সময় বাজারে অতিরিক্ত মূল্যে গরুর মাংস বিক্রি করায় ভাই ভাই মাংসের দোকানকে ২ হাজার টাকা, বেশি দামে চিনি বিক্রি করায় রুমা ট্রেডার্সকে ৪ হাজার টাকা এবং মূল্য তালিকা না রাখায় নুসরাত স্টোরকে ২ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে সতর্ক করে ৮ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বাদশা মিয়ার বাজারে তরমুজ ব্যবসায়ীদের ক্রয় ভাউচার যাচাই করা হয়। অভিযানে হ্যান্ড মাইকের মাধ্যমে ব্যবসায়ীদের পাকা ক্রয় রসিদ সংরক্ষণ, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন করতে নির্দেশনা দেওয়া হয়। রমজানে যাতে অযাচিতভাবে পণ্যের দাম বাড়িয়ে বিক্রি করা না হয় সে ব্যাপারে বাজারের ব্যবসায়ীদেরকে পরামর্শ দেওয়া হয়।
অভিযানে উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর একে আজাদ এবং জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat