×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৪-১২
  • ১১৭৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

সিরাজগঞ্জের ঊল্লাপাড়ায় ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-২ প্রোজেক্ট( এনএটিপি-২), ডিএলএস এর আওতায় এআইএফ-২ উপ-প্রকল্পাধীন দহপাড়া-ভেটুয়াকান্দি গরু মোটা তাজা করণ সিআইজি, দহপাড়া বামন ঘিয়ালা ছাগল পালন সিআইজি ও হাটিপাড়া গাভী পালন সমবায় সমিতির লিঃ এর সদস্যদের মাঝে এড়ে গরু ও ছাগল বিতরণ করা হয়েছে।
১২ এপ্রিল মঙ্গলবার ১২ টায় উপজেলা চত্বরে উপজেলাধীন ৩টি সিআইজি এর সদস্যদের মাঝে সমবায় ভিত্তিক গবাদিপশু লালন পালন ও তাদের আর্থসামাজিক অবস্থা উন্নতির লক্ষে বিশ্ব ব্যাংকের সহযোগিতায় সিআইজির ৩০% এবং প্রকল্পের ৭০% গ্রান্ট মানি বিতরনের আওতায় ৬০টি ছাগল, ৯ টি সাড় ও ৫ টি বকনা গাভী নিতরণ করেন। উপজেলা প্রাণী সম্পদ এর আয়োজনে জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিতরণ অনুষ্ঠানের শুভ সূচনা করেন। এসময় উপস্থিত ছিলেন জেলা প্রাণীসম্পদ কর্মকর্তা(লীভ রিজার্ভ এনএটিপি-২), উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) উজ্জল হোসেন, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডাঃ মোর্শেদ উদ্দিন আহম্মদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পান্না, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিবলী ইসলাম কবিতা, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ফয়সাল কাদির রুমি, উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম এর একান্ত সচিব মীর আরিফুল ইসলাম উজ্জল প্রমূখ।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat