×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৪-১৪
  • ১২৮৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

উৎসবমুখর পরিবেশে কুড়িগ্রামে বাংলা নববর্ষ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সাংস্কৃতিক সংগঠন পৃথক কর্মসূচি গ্রহণ করে।
আজ সকালে জেলা প্রশাসনের উদ্যোগে বাংলা নববর্ষ উপলক্ষে শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। জেলা প্রশাসক মো: রেজউল করিম, জেলা পরিষদের চেয়ারম্যান মো: জাফর আলী, অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন এই শোভাযাত্রায় নেতৃত্ব দেন। শোভাযাত্রায় অংশ নেয় জেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি দপ্তর, কুড়িগ্রাম সরকারি কলেজ, জেলা শিল্পকলা একাডেমি, শিশু একাডেমি, কুড়িগ্রাম প্রেস ক্লাব, শিশু নিকেতন, কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়,কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়, ঐতিহ্য ও প্রচ্ছদ কুড়িগ্রামসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। আজ দুপুরে শিশু একাডেমি প্রাঙ্গণে চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এছাড়া কুড়িগ্রাম সরকারি কলেজ ও প্রচ্ছদ কুড়িগ্রাম সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat