×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৪-১৬
  • ৭৪৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

নওগাঁ জেলায় দুঃস্থ, অসহায়, হতদরিদ্র জনসাধারণের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ¦ানে বেসরকারী অর্থায়নে পবিত্র রমজান মাস উপলক্ষে যমুনা ব্যাংকের অর্থায়নে এই সহায়তা প্রদান করা হয়েছে।
শনিবার বেলা সাড়ে ১১টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের সহযোগিতায় জেলা প্রশসান এই অর্থ বিতরণ কর্মসূচির আয়োজন করে। উপজেলা নির্বাহী অফিসার মীর্জা ইমাম উদ্দিনের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তালিকাভুক্ত উপকার ভোগীদের মধ্যে নগদ টাকা বিতরণ করেন।
অনুষ্ঠানে সদর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত মোট ৩৩৩ জন দুঃস্থ, অসহায়, হতদরিদ্র জনসাধারণের মধ্যে ১০ লাখ টাকা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যমুনা ব্যাংকের পরিচালক মো. বেলাল হোসেন ও নওগাঁ জেলা প্রেস ক্লাবের সভাপতি মো. কায়েস উদ্দিন বক্তব্য রাখেন। এ সময় বেলকন কোম্পানির জেনারেল ম্যানেজার ওহাহিদ আলাল শুভেচ্ছা বক্তব্য রাখেন।
এ সময় যমুনা ব্যাংকের এবং বেলকন কোম্পানি লিমিটেডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাসহ জেলা প্রেস ক্লাবের সহ-সভাপতি এএসএম রাইহান আলম, যুগ্ম-সম্পাদক খন্দকার আব্দুর রউফ পাভেলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat