×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৪-১৬
  • ৭৭৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলার সোনাতলা উপজেলায় আজ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২১-২২ অর্থবছরে খরিপ মৌসুমে উফশী আউশ ধানের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ এবং ভর্তুকিমূল্যে কম্বাইন্ড হার্ভেস্টার বিতরণ করা হয়েছে।
আজ শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে এসব কৃষি উপকরণ বিতরণ করেন বগুড়া-১ আসনের সংসদ সদস্য সাহাদারা মান্নান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিনের সভাপতিত্বে এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আব্দুল মালেক, উপজেলা কৃষক লীগের সভাপতি আবু লায়েছ হোসেন নাহিদ, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ আহমেদ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্র্তা রবিউল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার একহাজার ৩৫০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার এবং দু’জন কৃষককে ৫০ শতাংশ ভর্তুকিমূল্যে ২ টি কম্বাইন্ড হার্ভেস্টার প্রদান করা হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat