×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৪-১৯
  • ৮১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবায়দা রহমানের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে আনা মামলা প্রশ্নে জারি করা রুল শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করা হয়েছে।
আজ বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দ সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ রুল শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেছেন।
আদালতে দুদকের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মো. খুরশীদ আলম খান। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক।
সম্পদের তথ্য গোপন ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান, তার স্ত্রী ডা. জোবায়দা রহমান ও জোবায়দার মা সৈয়দা ইকবাল মান্দ বানুর বিরুদ্ধে কাফরুল থানায় মামলা করে দুদক। পরের বছর তিনজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করা হয়। এরপর তারেক রহমান ও তার স্ত্রী হাইকোর্টে পৃথক রিট আবেদন করেন। সে রিটে জরুরি আইন ও এই মামলার বৈধতা চ্যালেঞ্জ করা হয়। এই রিটের শুনানি নিয়ে হাইকোর্ট রুল জারি করে মামলার কার্যক্রমে স্থগিতাদেশ দেন। হাইকোর্টের জারি করা ওই রুল শুনানির জন্য আজ মঙ্গলবার হাইকোর্টের কার্যতালিকায় আসে। এর পর আদালত রুল শুনানির জন্য আগামীকাল বুধবার দিন ধার্য করেন আদেশ দেন।
এদিকে এই মামলা বাতিলের পৃথক আরেকটি আবেদন খারিজ করে হাইকোর্টের দেয়া রায়ের বিরুদ্ধে জোবায়দা রহমানের লিভ-টু-আপিল গত ১৩ এপ্রিল খারিজ করে দেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। সর্বোচ্চ আদালতের ওই আদেশের ফলে জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলাটি চলতে বাঁধা নেই বলে জানান দুদক আইনজীবী মো. খুরশীদ আলম খান।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat