×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৪-২০
  • ৭৮৮ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কোলন ক্যান্সারের চিকিৎসার জন্য সোমবার থেকে আবারো হাসাপাতালে ভর্তি হয়েছেন  ব্রাজিলীয় কিংবদন্তী ফুটবলার পেলে। তাকে চিকিৎসা সেবা দানকারী প্রতিষ্টানটি একথা জানিয়েছে। 
গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে আলবার্ট আইনস্টাইন হাসাপাতাল জানায়,‘ এডসন আরান্তেস দো নাসিমেন্টোর ক্লিনিক্যাল অবস্থা ‘ভাল এবং স্থিতিশীল’। পরবর্তী কয়েকদিনের মধ্যে তাকে হাসাপাতাল থেকে ছেড়ে দেয়া হবে।’
সর্বকালের সেরা খেলোয়াড় হিসেবে পরিচিত কিংবদন্তী ফুটবলার পেলেই একমাত্র ফুটবল তারকা, যিনি বিশ^কাপের তিনটি শিরোপা (১৯৫৮, ১৯৬২ ও ১৯৭০) জয় করেছেন। পরিবারের মতে  ব্রাজিলে ‘ ও’রিও এবং ‘দ্য কিং’ নামে পরিচিতি ৮১ বছর বয়সি এই মহাতারকাকে কোলন টিউমারের ক্যামোথেরাপি নিতে মাসে অন্তত একবার হাসাপাতালে যেতে হয়। 
কোলনের ক্যান্সার শনাক্তের আগে গত বছর প্রায় একমাস হাসপাতালে কাটাতে হয়েছিল পেলেকে। কিডনির পাথর অপসারনের জন্য ২০১৯ সালে প্যারিসের একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন সান্তোষ ও ব্রাজিলীয় জাতীয় দলের এই সাবেক ফুটবলার। পরে সেখান থেকে সাওপাওলোতে স্থানান্তর করা হয় তাকে।
 ২০১৪ সালে মুত্রনালির সংক্রমনের কারণে হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে থাকতে হয়েছিল পেলেকে। ওই সময় বাঁ পাশের কিডনিও ডায়ালাইসিস করাতে বাধ্য হন পেলে। অবশ্য খেলোয়াড় থাকা অবস্থাতেই ১৯৭০ এর দশকে পেলের ডান পাশের কিডনি অপসারণ করা হয়েছিল। 
তার নিতম্বেও সমস্যা রয়েছে। যে কারণে চলাফেরা কমিয়ে দিয়েছিলেন তিনি। সেই সঙ্গে হুইল চেয়ার ব্যবহার করতে বাধ্য হচ্ছেন।   

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat