×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৪-২১
  • ৬৩২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

কলকাতার স্বনামধন্য প্রকাশনা সংস্থা আনন্দ পাবলিশার্স প্রখ্যাত লেখক ও সাংবাদিক মোস্তফা কামালের লেখা উপন্যাস ‘বঙ্গবন্ধু’ প্রকাশ করেছে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বইটি পহেলা বৈশাখের দিনে প্রকাশিত হয়েছে। সম্প্রতি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
২০২০ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আনন্দ পাবলিশার্স উপন্যাসটি প্রকাশের উদ্যোগ নেয়। কিন্তু করোনা মহামারীর কারণে প্রকাশনা স্থগিত হয়ে যায়।
পরিস্থিতির উন্নতি হওয়ায় পহেলা বৈশাখে বইটি প্রকাশিত হয়। উপন্যাসটি ইতিমধ্যেই ভারতের বাজারে পাওয়া যাচ্ছে এবং শিগগির এটি বাংলাদেশের বাজারে ছাড়া হবে।
উপন্যাস সম্পর্কে লেখক মোস্তফা কামাল বলেন, ‘বঙ্গবন্ধুকে নিয়ে উপন্যাস লেখার জন্য দীর্ঘ ১৮ বছর গবেষণা করেছি। দেশে-বিদেশে লাইব্রেরিতে কাজ করেছি। শত শত বই, পত্র-পত্রিকা পড়েছি। তারপর উপন্যাসটি লেখা শুরু করি।’ উপন্যাসের সময়কাল ১৯৪৭ থেকে ১৯৭১ সাল পর্যন্ত।
মোস্তফা কামাল বাংলাদেশের একজন জনপ্রিয় ঔপন্যাসিক। তিনি ১৯৮৪ সালে লেখালেখি শুরু করেন। ১৯৯১ সালে পেশাদার সাংবাদিক হিসেবে কাজ শুরু করেন।
কামাল দৈনিক সংবাদ, প্রথম আলো ও কালের কণ্ঠ পত্রিকায় দায়িত্ব পালন করেছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat