×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২২-০৪-২২
  • ৪১৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার পবিত্র রমজানের শিক্ষার আলোকে সকলকে সততা ও নিষ্ঠার সাথে  দেশ গঠনে অবদান রাখার আহবান জানিয়েছেন।
তিনি বলেন, “পবিত্র রমজান আমাদের সহমর্মিতা, সংযম ও ধৈর্য শিক্ষা দেয়। এই শিক্ষার আলোকে সকলকে সততা ও নিষ্ঠার সাথে  দেশ গঠনে অবদান রাখার আহবান জানাচ্ছি।”
আজ নওগাঁ সার্কিট হাউজ প্রাঙ্গণে জেলা প্রশাসন আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন ।
খাদ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে। তাঁর সুযোগ্য নেতৃত্বে করোনা মহামারি মোকাবিলায় আমরা সক্ষম হয়েছি। সততা, নিষ্ঠা ও নিয়মানুবর্তিতার মাধ্যমে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গঠনে দলমতের উর্ধ্বে থেকে  কাজ করতে হবে। ঐক্যের বন্ধনে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের বার্তা নতুন প্রজন্মের কাছে পৌঁছানোর আহবান জানান তিনি ।
ইফতার মাহফিলে সংসদ সদস্য নিজামউদ্দিন জলিল জন, সাবেক সংসদ সদস্য শাহিন মনোয়ারা হক, জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান, পুলিশ সুপার মো. আব্দুল মান্নান মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে  নানা শ্রেণি-পেশার প্রতিনিধি শরিক হন। এসময় দেশের অব্যাহত কল্যাণ কামনা করে মোনাজাত কর হয়।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat