×
ব্রেকিং নিউজ :
বিগত সরকারের স্বাস্থ্যখাতের দুর্নীতি নজিরবিহীন : স্বাস্থ্য প্রতিমন্ত্রী রাজশাহীতে নবায়নযোগ্য জ্বালানি বিষয়ক রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত মাদারীপুরে হজ যাত্রীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত মেহেরপুরে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন সরকার ক্ষমতায় এসে দ্রুতই নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন শুরু করেছে বিমানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের বাণিজ্য দূতের সৌজন্য সাক্ষাৎ ‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’ : সংসদে প্রধানমন্ত্রী নবায়নযোগ্য জ্বালানিতে বিনিয়োগ বৃদ্ধির আহ্বান রাজধানীর কিছু স্কুলে পরীক্ষামূলক অনলাইন ক্লাস চালুর পরিকল্পনা সরকারের : শিক্ষামন্ত্রী শিল্পমন্ত্রীর সঙ্গে সৌদি আরবের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
  • প্রকাশিত : ২০২২-০৪-২৮
  • ৪১৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

ভারতের পররাষ্ট্রমন্ত্রী ড. এস জয়শংকর প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সাথে বৈঠক করতে আজ দুপুরে ঢাকা পৌঁছেছেন।
স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে কুর্মিটোলায় বাংলাদেশ এয়ার ফোর্স (বিএএফ) এর বঙ্গবন্ধু ঘাঁটিতে অবতরণ করেন।এ সময় বিমান বাহিনীর ঘাঁটিতে ড. মোমেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন ও বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দোরাইস্বামী উপস্থিত ছিলেন।বিকেল ৪টায় জয়শংকর গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে সাক্ষাৎ করবেন।এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী বিকেল ৫টায় ফরেন সার্ভিস একাডেমিতে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেনের সাথে বৈঠক করবেন।
পররাষ্ট্রমন্ত্রী জয়শংকরের সম্মানে একাডেমিতে ইফতার ও নৈশভোজের আয়োজন করবেন।শুক্রবার রাত ৮টা ৩০ মিনিটে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ভুটানের উদ্দেশে ঢাকা ত্যাগ করবেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat