×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৪-৩০
  • ৬৪২ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

 ইন্দোনেশিয়া নভেম্বরে অনুষ্ঠেয় জি ২০ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনকে আমন্ত্রণ জানানোয় যুক্তরাষ্ট্রের চাপের মুখে পড়েছে।
এর ফলে ইন্দোনেশিয়া পুতিনের পাশাপাশি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কিকেও আমন্ত্রণ জানিয়েছে।
চলতি বছর জি ২০ এর সভাপতিত্ব করছে ইন্দোনেশিয়া। ইউক্রেনে হামলা চালানোয় সম্মেলন থেকে পুতিনের নাম বাদ দিতে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে পশ্চিমা বিশ্ব ইন্দোনেশিয়ার ওপর প্রবল চাপ তৈরি করেছে বলে শুক্রবার দেশটির প্রেসিডেন্ট জোকো উইদোদো জানিয়েছেন। তবে তিনি জানান, তারা নিরপেক্ষ অবস্থানে থাকতে চান।
উইদোদো বলেন, জি ২০ সম্মেলনে অংশ নিতে আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে আমন্ত্রণ জানিয়েছি। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনসহ অন্যদের চাপের মুখে আমি একটি আপস প্রস্তাবে পৌঁছি এবং ভারসাম্য রক্ষায় জেলেনস্কিকে আমন্ত্রণ জানাই।
এদিকে পুতিন উইদোদোকে ফোনে সম্মেলনে অংশ নেওয়ার বিষয়ে তার সম্মতি জানিয়েছেন।
ইন্দোনেশিয়ার বালি দ্বীপে এ শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। উল্লেখ্য, রাশিয়া জি ২০ এর সদস্য। কিন্তু ইউক্রেন জি ২০ এর সদস্য নয়।
এদিকে জি ২০ শীর্ষ সম্মেলনে পুতিনকে আমন্ত্রণ জানানো নিয়ে বাইডেন প্রশাসন তার অবস্থান পরিস্কার করেছে।
ওয়াশিংটনে বাইডেনের প্রেস সেক্রেটারি জেন পাসাকি বলেন, জি ২০ সম্মেলনে পুতিনের অংশগ্রহণ নিয়ে প্রেসিডেন্ট প্রকাশ্যে তার বিরোধিতার কথা জানিয়েছেন। ইউক্রেনের অংশগ্রহণকে আমরা স্বাগত জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat