×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৫-০১
  • ৭৬৬ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন শ্রমজীবী মেহনতি মানুষের প্রেরণা। 
মহান মে দিবস উপলক্ষে রোববার ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে তিনি সাংবাদিকদের উদ্দ্যেশ্যে একথা বলেন।  
শ্রম প্রতিমন্ত্রীর এর নেতৃত্বে মন্ত্রণালয় এবং এর অধীনস্থ দপ্তর, অধিদপ্তর, সংস্থা ও বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ জাতির পিতার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।  
মন্নুজান সুফিয়ান বলেন, শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ে বঙ্গবন্ধু সোচ্চার ছিলেন এবং শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন।
তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব ১৯৭২ সালে মে দিবসকে শ্রমিক সংহতি দিবস হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালনের স্বীকৃতি প্রদান করেন। শ্রমিকের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় মহান স্বাধীনতা লাভের পরের বছরই জাতির পিতার প্রচেষ্টায় বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম সংস্থা- আইএলও এর সদস্য পদ লাভ করে। শ্রমপ্রতিমন্ত্রী আরো বলেন, আজ আইএলও’র সবক’টি মৌলিক কনভেনশন অনুসমর্থনকারী দেশ বাংলাদেশ। জাতির পিতার ব্যক্তিগত উদ্যোগে ১৯৭২ সালে এক দিনেই আইএলও’র পাঁচটি মৌলিক কনভেনশনসহ ২৯টি কনভেনশন অনুসমর্থন করেন।
এ সময় শ্রম ও কর্মসংস্থান সচিব মো. এহছানে এলাহী, জাতীয় শ্রমিক লীগের সভাপতি নুর কুতুব আলম মান্নানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat