×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৫-০২
  • ৮১৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

রাশিয়া ৯ মে বিজয় দিবসের মধ্যে ইউক্রেনে যুদ্ধের অবসান চায় না। দেশটির পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, একটি রক্তক্ষয়ী সংঘর্ষের প্রেক্ষাপটে দেশটি তাদের বিজয় দিবস উদযাপন করতে প্রস্তুত। খবর এএফপি’র।
ইতালীয় আউটলেট মিডিয়াসেটের সাথে কথা বলার সময় সের্গেই ল্যাভরভ জোর দিয়ে বলেন, বিজয় দিবস উদযাপনকে কেন্দ্র করে মস্কো তার তথাকথিত ‘বিশেষ সামরিক অভিযান’ সময়মতো শেষ করতে তাড়াহুড়ো করবে না। দিবসটিতে ১৯৪৫ সালে তৎকালীন সোভিয়েত ইউনিয়নসহ-মিত্র বাহিনীর কাছে নাৎসি জার্মানির আত্মসমর্পণ উদযাপন করে থাকে।
রোববার প্রকাশিত সাক্ষাৎকারে ল্যাভরভ বলেন, সামরিক বাহিনী বিজয় দিবসসহ কোনো তারিখে কৃত্রিমভাবে তাদের কর্মকা-ের সুরাহা করবে না।
তিনি আরো বলেন, ইউক্রেনে অভিযানের গতি নির্ভর করে প্রথমত, বেসামরিক জনসংখ্যা ও রুশ সামরিক কর্মীদের ঝুঁকি কমানোর প্রয়োজনের উপর।
মধ্য মস্কোতে একটি বড় সামরিক কুচকাওয়াজ ও ইউরোপে ফ্যাসিবাদের পরাজয়ে দেশটির অগ্রণী ভূমিকাকে স্বাগত জানিয়ে প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের একটি বক্তৃতাসহ রাশিয়া সাধারণত বিজয় দিবসকে গ্র্যান্ড স্টাইলে উদযাপন করে থাকে।
 কিন্তু এই বছরের উদযাপন হবে ইউক্রেনে মস্কোর রক্তাক্ত সামরিক অভিযানের পটভূমিতে।
ল্যাভরভ বলেন, ‘আমরা সব সময়ের মতোই ৯ মে গভীরভাবে উদযাপন করব। যারা ইউরোপের মুক্তির জন্য রাশিয়া ও সাবেক ইউএসএসআর-এর অন্যান্য প্রজাতন্ত্রের নাৎসি প্লে­গ থেকে মুক্তির জন্য ঝাঁপিয়ে পড়েছিল তাদের মনে রাখব।
২৪ ফেব্রুয়ারী থেকে ইউক্রেণে শুরু হওয়া রুশ আগ্রাসনে হাজার হাজার বেসামরিক লোক নিহত ও লক্ষ লক্ষ বাস্তুচ্যুত হয়েছে।
মস্কো বলেছে যে অভিযানে তাদের এক হাজারের বেশি সেনা নিহত হয়েছে। ইউক্রেনের দাবি, রাশিয়ার ক্ষয়ক্ষতি অনেক বেশি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat