×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২২-০৫-০২
  • ৪২৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন বলেছেন, জনগণের দীর্ঘদিনের দাবীসমূহ আওয়ামী লীগ সরকারই পূরণ করে। যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা, স্বাস্থ্য, মানবসম্পদ উন্নয়ন প্রভৃতি খাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের ঈর্ষণীয় সাফল্য বিশ্বে উদাহরণ সৃষ্টি করেছে। দেশের জনগণ ঐক্যবদ্ধ থেকে এই উন্নয়নকে টেকসই করতে হবে।
আজ মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঠালতলী-মাধবকুন্ড রাস্তা হতে গান্ধাইবাজার ভায়া বিওসি ডিমাই রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী শাহাব উদ্দিন বলেন, চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প গাফিলতি ও ত্রুটিবিচ্যুতি ছাড়াই যথাযথভাবে বাস্তবায়ন করতে হবে। এক্ষেত্রে বাস্তবায়নের সাথে সংশ্লিষ্ট প্রকৌশলী ছাড়াও জনগণকেও তদারকি করতে হবে। কোন ত্রুটি দেখা গেলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। সবাই সতর্ক থেকে উন্নয়ন প্রকল্পসমূহ যথাযথভাবে বাস্তবায়ন করতে পারলে এর ফলাফল দীর্ঘস্থায়ী হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মোঃ কামরান চৌধুরী এবং বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মুদাচ্ছির বিন আলী।
এর আগে মন্ত্রী দুই কোটি ষোল লক্ষ টাকা ব্যয়ে বড়লেখা উপজেলার তালিমপুর আরএইচডি-আজিমগঞ্জ জিসি ভায়া তালিমপুর ইউপি অফিস রাস্তার উন্নয়ন কাজের ভিত্তি স্থাপন করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat