×
ব্রেকিং নিউজ :
উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র রাজবাড়ীতে জেলেদের মাঝে চাল বিতরণ সাতক্ষীরায় পেশাজীবী গাড়ি চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা প্রধানমন্ত্রীর সঙ্গে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদের বৈঠক নিম্ন আয়ের মানুষের আবাসন সমস্যা সমাধানে সরকারের বহুমুখী উদ্যোগ : গৃহায়ন মন্ত্রী উপসাগরীয় সংঘাত নিরসনে শান্তিপূর্ণ সমাধানের আহ্বান বাংলাদেশ-ওমানের বাংলাদেশ-ভারত অংশীদারিত্বে চিকিৎসা পর্যটনে গতি আসবে
  • প্রকাশিত : ২০২২-০৫-০৭
  • ১৬১৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আবারও বিয়ে করেছেন ছোটপর্দার অভিনেত্রী শবনম ফারিয়া। তার পরিবারিক একটি সূত্রে জানা গেছে, মাস দুয়েক আগেই বিয়ে করে ঘর গুছিয়ে নিয়েছেন এই অভিনেত্রী। যদিও এসব বিষয়কে এখনও গুজব বলেই উড়িয়ে দিচ্ছেন শবনম।তার নতুন স্বামীর নাম জাহিন রহমান। তিনি বিদেশে লেখাপড়া শেষ করে দেশের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মরত।
শবনম ফারিয়া গণমাধ্যমকে বলছেন, ‘আপনাদের অনেক কলিগরা অলরেডি নিউজ করে ফেলেছেন, আমার অফিশিয়াল স্টেটমেন্টের জন্যও অপেক্ষা করেনি। কিংবা আমার কাছে কিছু জানারও প্রয়োজন মনে করেনি!’
এদিকে বিয়ের ব্যাপারে মুখ খুলতে নারাজ শবনম ফারিয়া। তিনি বলেন, আমি এ নিয়ে মন্তব্য করতে চাই না। যেহেতু আমার বক্তব্য ছাড়াই অনেকে নিউজ করে ফেলেছে, আমার আর কিছু বলার নেই। আমি যখন আপনাদের দাওয়াত দিতে পারবো তখনই এ বিয়ে নিয়ে কথা বলবো।

বিয়ে নিয়ে কোনো কথা না বললেও শবনম ফারিয়া তার ইনস্টাগ্রাম স্টোরিতে বৃহস্পতিবার (০৫ মে) বেশ কিছু ছবি পোস্ট করেছেন। সেই ছবির মধ্যে নীল পাঞ্জাবি পরা অভিনেত্রীর বর জাহিনকেও দেখা গেছে।
প্রসঙ্গত, এর আগে ভালোবেসে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। ২০১৯ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তাদের সংসার টিকেছিল ১ বছর ৯ মাস। এরপর তাদের বিবাহবিচ্ছেদ হয়।
বিজ্ঞাপনের মডেল হয়ে শোবিজে পা রাখেন শবনম ফারিয়া। ২০১৩ সালে তিনি ‘অল টাইম দৌড়ের ওপর’ নাটকে অভিনয়ে করে প্রথম নজরে আসেন। ২০১৮ সালে ‘দেবী’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে প্রশংসিত অভিষেক ঘটে। সম্প্রতি ‘ফ্যামিলি ক্রাইসিস’ নামের ধারাবাহিকে অভিনয়ের আলোচনায় রয়েছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat