×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৫-০৯
  • ৮৫৫ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামের পাহাড়তলী বাজারের পাইকারি ব্যবসায়ী সিরাজুল হকের মালিকানাধীন সিরাজ স্টোরের তিনটি গোডাউন থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
সোমবার দুপুরে অভিযান চালিয়ে এসব তেল জব্দ করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, পাহাড়তলী বাজারের সিরাজ স্টোরের তিনটি গোডাউন থেকে ১৫ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়েছে। অভিযান শেষে সিরাজ স্টোরের মালিক সিরাজুল হককে ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পাশাপাশি তেলগুলো আগের দামে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে।
ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আনিছুর রহমান বলেন, ঈদের আগেই পাহাড়তলী বাজারের সিরাজ স্টোরের তিনটি গোডাউনের ১ হাজার কার্টনে ১৫ হাজার লিটার তেল গুদামজাত করে রাখা হয়। এসব তেল খুচরা ব্যবসায়ীদের কাছে বিক্রি না করে গুদামে রেখে দিয়েছেন সিরাজ স্টোরের মালিক। আগের দামে কেনা এসব তেল বর্তমান বাজার দরে বিক্রির অপচেষ্টা করেছিলেন দোকানের মালিক। আমরা অভিযান চালিয়ে সব তেল জব্দ করেছি।
এর আগের দিন রোববার (৮ মে) নগরের কর্ণফুলী মার্কেটের অভিযান চালিয়ে ১ হাজার ৫০ লিটারের বেশি মজুদ করা তেল উদ্ধার করেছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ ঘটনায় খাজা স্টোরকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান আরো বলেন, বর্তমানে মানুষ বোতলজাত সয়াবিন তেল কিনতে গিয়ে তেলই পাচ্ছেন না। এ ধরনের অভিযোগ আমাদের কাছে আসছে। আমাদের কাজ ভোক্তার অধিকার রক্ষা করা। তাই আমরা প্রতিদিন বিভিন্ন বাজারে অভিযান চালাচ্ছি এবং তেল মজুদের বিষয়টিও বারংবার প্রমাণিত হচ্ছে। আমরা এ ব্যাপারে আরো কঠোর হবো, আমাদের অভিযান আরো জোরদার করব।
তিনি বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে বেশি মুনাফা আদায়ের উদ্দেশ্যে তেলের বোতলগুলো ঈদের আগেই মজুত করা হয়েছিল।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat