×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২২-০৫-১২
  • ৭৩৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

দেশের জনসাধারণের মধ্যে ভূমি অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং ভূমি ব্যবস্থাপনায় দক্ষতা ও গতিশীলতা আনতে দেশব্যাপী ভূমি সপ্তাহ ২০২২ পালন করা হবে।
আগামী ১৯ মে থেকে ২৩ মে পর্যন্ত ‘ভূমি সেবা সপ্তাহ-২০২২’ হিসেবে উদযাপন করবে ভূমি মন্ত্রণালয় ।
ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে এ কার্যক্রম উদ্বোধন করবেন বলে আশা করা হচ্ছে। অনুষ্ঠানটি সরাসরি ভূমি মন্ত্রণালয়ের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে প্রচার করা হবে।
ভূমি সেবা খাতে চলতি বছরে যেসব অনলাইন সেবা যুক্ত হয়েছে সেগুলোকে জনগণের মধ্যে ব্যাপকভাবে পরিচিত করতে ভূমি সেবা সপ্তাহ উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে।
ভূমি ব্যবস্থাপনায় জনগণের হয়রানি বন্ধ করতে এবং এ সংক্রান্ত সেবা সহজলভ্য করতে ইতোমধ্যে সরকার ভূমি সেবাকে জনগণের দোরগোড়ায় নেওয়ার লক্ষ্যে নানা কার্যক্রম গ্রহণ করেছে।
ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অংশ হিসেবে তথ্য প্রযুক্তিকে কাজে লাগিয়ে ঘরে বসেই যাতে সাধারণ মানুষ নিজের ভূমি সুরক্ষাসহ অন্যান্য কার্যক্রম সম্পন্ন করতে পারে সেলক্ষ্যে বিভিন্ন কার্মক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
এক ঠিকানায় সকল ভূমি সেবা নিয়ে আসার জন্য ল্যান্ড.গভ.বিডি (land.gov.bd) সেবা প্ল্যাটফর্ম চালু করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat