×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৫-১২
  • ৩৮৪ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

শিল্প সচিব জাকিয়া সুলতানা সভারস্থ বিসিক চামড়া শিল্প নগরীতে ‘প্লট বরাদ্দ’ সংক্রান্ত পূর্ণাঙ্গ একটি গাইডলাইন বা নীতিমালার খসড়া প্রণয়নে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছেন।
তিনি ঢাকার সাভারে বিসিক চামড়া শিল্প নগরী পরিদর্শনকালে সংশ্লিষ্ট কর্মকর্তা ও অংশীজনদের সাথে এক মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন।
মঙ্গলবারে অনুষ্ঠিত ওই মতবিনিময় সভায় শিল্প সচিব ভূগর্ভস্থ পানির পরিবর্তে ভূপৃষ্ঠের উপরিস্থ পানি ব্যবহার ও শিল্প নগরীতে ব্যবহৃত পানিকে আবারও কাজে লাগানোর টেকসই পদ্ধতি বের করার তাগিদ দেন।
এ ছাড়াও প্রতি মাসে অন্ততঃ একবার ট্রিটমেন্ট প্ল্যান্টের ওয়াটার স্যাম্পল সংগ্রহপূর্বক সংশ্লিষ্টদের কাছে প্রতিবেদন পাঠানোর জন্য তিনি পরিবেশ অধিদপ্তরের প্রতিনিধিকে পরামর্শ এবং স্যাম্পল কালেকশন পয়েন্ট তৈরির জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন।
শিল্প সচিব ওভারহোলিং, অপারেশন ও মেইনটেইনেন্সসহ সার্বিক কার্যক্রমের সময়ভিত্তিক কর্মপরিকল্পনা দ্রুত দাখিলের জন্যও সংশ্লিষ্টদের নির্দেশ দেন।
জাকিয়া সুলতানা বলেন, পবিত্র ঈদুল আজহার পূর্বে নির্ধারিত সেডিমেন্টেশন ট্যাংক নির্মাণের কাজ শেষ করতে হবে।
শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কাজী সাখাওয়াত হোসেন, বিসিকের চেয়ারম্যান মুহ. মাহবুবর রহমান, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ ট্যানারি এসোসিয়েশনের প্রতিনিধিরা এ সময় উপস্থিত ছিলেন।
পরে শিল্প সচিব ট্যানারি এলাকায় একটি গাছের চারা রোপণ করেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat