×
ব্রেকিং নিউজ :
ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাব দেওয়ার ঘোষণা হেজবুল্লাহর সংসদ সদস্যদের প্রতি রাষ্ট্রপতিকে অভিশংসনের আহ্বান আসিফ মাহমুদের ১৯৯১ সালের পর আবারও নরসিংদীর ৫ আসনে বিএনপির জয় : ড. মঈন খান রাষ্ট্রপতির কাছে পিএসসি’র বার্ষিক প্রতিবেদন পেশ খামেনির হত্যাকাণ্ড আন্তর্জাতিক আইনের ‘লঙ্ঘন’:শেহবাজ শরিফ পরিবারের সুরক্ষায় ‘ফ্যামিলি কার্ড’ সরকারের একটি অগ্রাধিকার কর্মসূচি : সমাজকল্যাণ মন্ত্রী মার্কিন বিমানবাহী রণতরী আব্রাহাম লিংকনে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার দাবি সংসদ অধিবেশনের প্রথম দিনেই অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশগুলো উপস্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী খামেনি হত্যাকাণ্ড ‘মুসলিম বিশ্বের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’: ইরানের প্রেসিডেন্ট ফেব্রুয়ারি মাসে রেমিট্যান্স প্রবাহ ১৯.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে
  • প্রকাশিত : ২০২২-০৫-১৩
  • ৯০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

মা হতে চলেছেন ক্যাটরিনা কাইফ! ভিকি কৌশন ঘরণী নাকি দু মাসের অন্তঃসত্ত্বা। সেই কথাও রটে গেছে সংবাদমাধ্যমে। তবে এ গুঞ্জন ভিত্তিহীন বলে উড়িয়ে দিলেন ভিকির মুখপাত্র। তিনি সম্পূর্ণরূপে এই খবরকে ভুয়া এবং ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছেন। হিন্দুস্তান টাইমসকে ভিকির মুখপাত্র বলেন, ‘একদম মিথ্যা খবর, কোনও সত্যতা নেই এর মধ্যে, নেহাত গুজব’।
গত বছর ডিসেম্বরেই সাত পাকে বাঁধা পড়েছিলেন ‘ভিক্যাট’। বিয়ের ছবি পোস্ট করবার আগে পর্যন্ত নিজেদের সম্পর্ক নিয়ে একটা শব্দও খরচ করেননি দুজনে। রাজস্থানের ৭০০ বছর পুরনো দূর্গে বসেছিল এই রাজকীয় বিয়ের আসর।
সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে একাধিক ঘনিষ্ঠ ছবি পোস্ট করেছেন ক্যাট। নিউ ইয়র্কের রাস্তায় হাতে হাত ধরে ঘুরতে দেখা গিয়েছে দুজনকে। এর মাঝেই আচমকা প্রেগন্যান্সি নিয়ে চর্চা।
বিয়ের পর জুহুর এক বিলাসবহুল অ্যাপার্টমেন্টে নিজেদের ভালোবাসার নীড় গড়ে তুলেছেন ভিক্যাট। সময় পেলেই বেরিয়ে পড়ছেন ঘুরতে। কখনও মালদ্বীপ, কখনও নির্জন কোনও দ্বীপে, কখনও নিউ ইয়র্কের জনবহুল রাস্তায়। পরস্পরের হাতটা শক্ত করে ধরে ভালোবাসার নতুন কাহিনী লিখছেন যুগলে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat