×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৫-১৩
  • ৮৯৭ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

বগুড়া জেলার শেরপুর উপজেলায় আজ সড়ক দুর্ঘটনায় চালকসহ মোটরসাইকেলের দুই আরোহি নিহত হয়েছেন। আজ শুক্রবার উপজেলার সীমাবাড়ী-রানীরহাট আঞ্চলিক সড়কের জামনগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জেলার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের নওশের আলীর ছেলে ফজর আলী খাজা (৪২) ও সুঘাট ইউনিয়নের সুঘাট মধ্যভাগ গ্রামের শরাফত আলীর ছেলে বেলাল হোসেন (৫২)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফজর আলী আজ সকালে বেলাল হোসেনকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে চান্দাইকোনা বাজার থেকে ভবানীপুরে যাচ্ছিলেন। পথিমধ্যে তারা সীমাবাড়ী- রানীরহাট আঞ্চলিক সড়কের জামনগর এলাকায় পৌঁছালে যাত্রীবাহী একটি বাস তাদের মোটরসাইকেলটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহি নিহত হন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুই আরোহি নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat