×
ব্রেকিং নিউজ :
ঈদে মিলাদুন্নবী (সা.)-এর গুরুত্ব ও তাৎপর্য ২০২৪-এর গণঅভ্যুত্থানে তরুণরাই শক্তি ও সাহস জুগিয়েছে : স্বাস্থ্যমন্ত্রী ভাষা শিখে বিনা খরচে ডিপ্লোমা প্রকৌশলীদের জাপানে চাকরির সুযোগ : মাহদী আমিন সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের কৃর্তি শিক্ষার্থীদের সংবর্ধনা ‘আমাদের চট্টগ্রাম’ অ্যাপে অভিযোগ: চসিকের উচ্ছেদ অভিযান সাতক্ষীরায় সড়ক দুর্ঘটনায় হতাহতদের পরিবারের মধ্যে চেক বিতরণ বরগুনায় প্লাস্টিক দূষণ ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ক সভা মহানবীর (সা.) আদর্শ অনুসরণে শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ার আহ্বান প্রধানমন্ত্রীর স্বাস্থ্যসেবায় ডিপ্লোমা ফার্মাসিস্টদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ : আতিকুর রহমান রুমন ঢাকার পানি সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে : এলজিআরডি মন্ত্রী
  • প্রকাশিত : ২০২২-০৫-১৬
  • ১১০৯ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আবারো শুরু হচ্ছে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে বড় আসর কান চলচ্চিত্র উৎসব। এবার এই আয়োজনের ৭৫তম আসরে অংশ নিচ্ছেন বাংলাদেশের চিত্রনায়ক অনন্ত জলিল এবং তার স্ত্রী ও চিত্রনায়িকা আফিয়া নুসরাত বর্ষা। এরই মধ্যে কান উৎসবে অংশ নিতে ফ্রান্সে গিয়েছেন এই তারকা দম্পতি। এক ভিডিওবার্তায় এমনটি জানিয়েছেন তারা।
অনন্ত জলিলের অফিশিয়াল ফেসবুক পেজে প্রকাশিত ভিডিওতে এই অভিনেতা বলেন, আমরা কান উৎসবে যাচ্ছি। দোয়া করবেন। সেখানে আমরা ‘দিন- দ্য ডে’ ও ‘নেত্রী -দ্যা লিডার’ সিনেমার ট্রেলার প্রদর্শন করব। এছাড়া বিভিন্ন দেশের প্রযোজক ও সাংবাদিকদের সঙ্গে সাক্ষাৎ করব। আমাদের ‘দিন -দ্য ডে’ সিনেমা কোরবানির ঈদে মুক্তি পাবে। সবাই সিনেমাটি দেখবেন। সিনেমাটির জন্য আমরা বিভিন্ন জেলায় যাবো।
একই ভিডিওতে বর্ষা বলেন, আমরা দুজনই যাচ্ছি। ‘দিন- দ্য ডে’ নিয়ে আমাদের অনেক আশা। অনেককিছু করতে চাই সিনেমাটি নিয়ে। সবাই দোয়া করবেন।
বাংলাদেশ ও ইরানের যৌথ প্রযোজনায় নির্মিত হয়েছে ‘দিন দ্য ডে’। এটি পরিচালনা করছেন অনন্ত জলিল ও ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এতে অনন্ত’র বিপরীতে অভিনয় করেছেন বর্ষা। এ ছাড়াও রয়েছেন ইরান ও লেবাননের বেশ কয়েকজন অভিনেতা-অভিনেত্রী।
উল্লেখ্য, ৭৫তম কান চলচ্চিত্র উৎসব আগামী ১৭ মে শুরু হবে। ১২ দিনের এই আয়োজনের পর্দা নামবে ২৮ মে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat