×
ব্রেকিং নিউজ :
তারেক রহমান কোনো একক দলের নন, বাংলাদেশের নেতা : আবদুস সালাম নির্বাচনে সংশ্লিষ্টদের সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার সব ধরনের রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করা হবে : জামায়াত আমির সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে আচরণবিধি প্রতিপালনের নির্দেশ ইসির বিএনপি কাজে বিশ্বাস করে, সমালোচনায় নয়: মির্জা ফখরুল তারেক রহমানকে ‘সম্ভাব্য পরবর্তী প্রধানমন্ত্রী’ আখ্যা দিয়েছে দ্য ডিপ্লোম্যাট উইন্ডসর ছাড়লেন ব্রিটেনের সাবেক প্রিন্স অ্যান্ড্রু : বিবিসি নির্বাচনি দায়িত্বে আচরণবিধি প্রতিপালনে ব্যর্থ হলে ব্যবস্থা : ইসি মাছউদ ইরানি ড্রোন ভূপাতিত করলো মার্কিন সামরিক বাহিনী গাদ্দাফি পুত্র সাইফ আল ইসলাম নিহত
  • প্রকাশিত : ২০২২-০৫-১৬
  • ৭৬১ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামী অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিতব্য  টি-টোয়েন্টি বিশ^কাপের আগে পাকিস্তান সফরে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে খেলবে ইংল্যান্ড। তবে ঐ সিরিজটি মিস করতে পারেন ইংল্যান্ডের মাল্টি ফরম্যাটের ক্রিকেটাররা। মুলত বিশ^কাপের আগে সতেজ থাকার লক্ষ্যেই মাল্টি ফরম্যাটের ক্রিকেটারদের বিশ্রাম দেওযা হতে পারে  বলে  স্থানীয়  ডেইলি মেইল পত্রিকায় প্রকাশিত এক রিপোর্টে বলা হয়েছে। 
নিরাপত্তা জনিত কারণে গত বছর পাকিস্তান সফর বাতিল করেছিল ইংল্যান্ড ক্রিকেট দল। ঐ সফরটি এ বছরের সেপ্টেম্বরে করবে ইংলিশরা। ঐ সফরে সাত ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে তারা। শুরুতে পাঁচ ম্যাচের কথা থাকলেও আরও দু’টি ম্যাচ বাড়িয়ে নেয় দু’দেশের ক্রিকেট বোর্ড। 
টি-টোয়েন্টি বিশ^কাপের পর আবারও পাকিস্তান সফর করবে ইংল্যান্ড। পরের সফরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ইংলিশরা। 
ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ শেষ হবার ৭২ ঘন্টা পর আগামী ১৫ সেপ্টেম্বর পাাকিস্তান সফরে যাবে ইংল্যান্ডের সাদা বলের ক্রিকেটাররা। এছাড়া বিশ^কাপের প্রস্তুতি হিসেবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে অস্ট্রেলিয়াও যাবে ইংলিশরা।  
ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, ‘বিশ্রামের জন্য পাকিস্তান সিরিজ মিস করতে পারেন ইংল্যান্ডের মাল্টি ফরম্যাটের ক্রিকেটাররা। টি-টোয়েন্টি সিরিজ শুরুর পর ২২ ডিসেম্বর পর্যন্ত কোন বিশ্রাম নেই ইংল্যান্ডের ক্রিকেটারদের। পহেলা অক্টোবর অস্ট্রেলিয়া সফরে যাবে তারা।’
বিশ^কাপের কিছুদিন পরই অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবে ইংল্যান্ড। ২২ নভেম্বর ঐ সিরিজ শেষ হবার পর তিন ম্যাচের টেস্ট সিরিজের জন্য পাকিস্তান যাবে ইংলিশরা। 
ইংল্যান্ডের এমন ঠাসা সূচিতে খুবই বিরক্ত দলটি নতুন টেস্ট অধিনায়ক বেন স্টোকস। এ ব্যাপারে সম্প্রতি দ্য গার্ডিয়ানকে দেয়া এক সাক্ষাৎকারে স্টোকস বলেছিলেন, ‘সূচির দিকে নিঃসন্দেহে নজর দেওয়া উচিত। যেক’টি ম্যাচ আমরা খেলবো বলে আশা করা হচ্ছে, তা একেবারেই যুক্তিসঙ্গত নয়। একই সময়ে টেস্ট ও ওয়ান ডে সিরিজ চলবে, এটিই বলে দিচ্ছে, কতটা ঠাসা সূচি। কাজের চাপের  বিষয়টা ম্যানেজমেন্টের দেখা উচিত।’ 
তিনি আরও বলেন, ‘আমি ইংল্যান্ডের হয়ে ম্যাচ মিস করতে চাই না, যতটা সম্ভব ম্যাচ খেলতে চাই এবং সূচি সঠিক হলে সব ক্রিকেট খেলার সুযোগ পাওয়া যাবে। কিন্তু দুর্ভাগ্যবশত তা সম্ভব নয়।’

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat