×
ব্রেকিং নিউজ :
আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে বিশ্বকাপের শিরোপা জিতলো স্পেন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দেশপ্রেম ও সততার সাথে দায়িত্ব পালন করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী ডেপুটি স্পিকারের সঙ্গে ইউএনডিপি প্রতিনিধিদলের সাক্ষাৎ বিশ্বকাপ ২০২৬ সম্প্রচারে খরচ প্রায় শূন্য, আগেরবার লেনদেন ছিল ১৪০ কোটির : তথ্যমন্ত্রী জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে বিতর্কের অবসান হওয়া উচিত : মির্জা ফখরুল ফেসবুকে মিথ্যা পোস্ট ও স্থানীয় পত্রিকায় মিথ্যা সংবাদ প্রকাশ করানোর কারনে মানহানি মামলা উল্লাপাড়ায় সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত ধর্মমন্ত্রীর ত্বরিত উদ্যোগে দেশে ফিরলেন আটকে পড়া ৩৩ উমরাহ যাত্রী এপ্রিলের মধ্যে বোয়িং চুক্তি, ডিসেম্বরের মধ্যে তৃতীয় টার্মিনাল চালুর লক্ষ্য: মিল্লাত উন্নয়ন কার্যক্রমের পাশাপাশি গণসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি : চসিক মেয়র
  • প্রকাশিত : ২০২২-০৫-১৬
  • ৪২৩ বার পঠিত
  • নিজস্ব প্রতিবেদক

আগামীকাল মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) নির্মিত আইকনিক ভবন উদ্বোধন করবেন।
গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
সোমবার দুপুরে কউক ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে কউক চেয়ারম্যান লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ এ কথা জানান।
চেয়ারম্যান বলেন, ২০১৭ সালের ২৭ মার্চ কউকের অফিস ভবন নির্মাণের জন্য ১ দশমিক ২১ একর জমি বরাদ্দ প্রদান করা হয়। ওই বছরের ৬ মে এটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কউক প্রতিষ্ঠার ৬ বছর পর ২০২১ সালে ১১০ কোটি টাকা ব্যয়ে ১০ তলা বিশিষ্ট নিজস্ব আইকনিক এই ভবনের নির্মাণ কাজ শেষ হয়।
চেয়ারম্যান জানান, আইকনিক ভবনটিতে রয়েছে অত্যাধুনিক সব সুযোগ সুবিধা। এতে মাল্টিপারপাস হল, ওয়াটার হারভেস্টিং ও সোলার সিস্টেম, রেস্ট হাউজ, ওয়াই ফাই জোন, রেস্টুরেন্টসহ সব ধরনের সুযোগ সুবিধা রয়েছে।
লে. কর্নেল (অব.) ফোরকান আহমদ বলেন, ২০১৬ সালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ গঠনের পর থেকেই কক্সবাজারকে একটি আধুনিক পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার চেষ্টা করছি। নানা সমস্যা কাটিয়ে নতুন ভাবে কাজ শুরু করা হয়েছে।
তিনি বলেন, কক্সবাজারে সমুদ্র সৈকতের ৭০ দশমিক ০৬ একর ভূমি সংরক্ষিত অঞ্চল ঘোষণা করে সেটিকে মহাপরিকল্পনার আওতায় নিয়ে আসা হয়েছে। বিশাল সৈকতকে আধুনিকায়নের মাধ্যমে কক্সবাজারকে আধুনিক শহর গড়ে তোলা হবে।
লে. কর্র্নেল (অব.) ফোরকান আহমদ ২০১৬ সালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের সূচনা থেকে এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ফেসবুকে আমরা...
#
ক্যালেন্ডার...

Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat